বসুন্ধরায় গোপন বৈঠক: ১৫ আগস্টে নাশকতার অভিযোগে ৫২ জনের জেল
আগস্ট মাসের ১৫ তারিখ সামনে রেখে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এক গোপন বৈঠকে অভিযান চালিয়েছে পুলিশ। এই বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ৫২ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ভাটারা থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে ওই এলাকার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ৫২ জনকে আটক করা হয়। পুলিশের দাবি, আটকরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী, যারা ১৫ আগস্ট উপলক্ষে সন্ত্রাসী কর্মকাণ্ডের ছক কষছিলেন। অভিযানে তিনটি মোবাইল ফোন ও ব্যানার জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক দুই কিশোরকে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতারদের মধ্যে মোতালিব, মেহেজাবীন আক্তার মালা, রুবেল, জি কে মাসুদ, অন্তর মিয়া, মিঠু ওরফে আমির হোসেন, লিমন খান ও রাতুল শীলসহ মোট ৫২ জনকে আসামি করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার আবেদন করেছিলেন তদন্তকারী কর্মকর্তা।
সম্পর্কিত খবর
লন্ডনে প্রয়াত বিডিনিউজ সম্পাদকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক
বিমানবন্দরে হুমকি-মারধরের মামলায় গ্রেপ্তার মেজর (অব.) আখতারুজ্জামান
বিমানবন্দর ইডিকে হুমকির মামলায় গ্রেপ্তার জামায়াত নেতা আখতারুজ্জামান
আখতারুজ্জামানের গ্রেফতারে প্রতিবাদ, শনিবার মিছিলের ঘোষণা জামায়াতের
শাহজালালে সিআইআইডির অভিযান: ৫৯৫ কার্টন সিগারেট, মদ ও গৌরী ক্রিম…
চবিতে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প

শাহজালালে সিআইআইডির অভিযান: ৫৯৫ কার্টন সিগারেট, মদ ও…