কামরাঙ্গীরচরে স্কুল মাঠের পাশে অজ্ঞাত যুবকের লাশ

প্রাইম বার্তা অনলাইন
১৫ আগস্ট ২০২৬ ৮:৪০ এএম
কামরাঙ্গীরচরে স্কুল মাঠের পাশে অজ্ঞাত যুবকের লাশ

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ওই এলাকার শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের পাশ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী মোহাম্মদ নাজিম জানান, রাত ৮টার দিকে তিনি ওই স্কুলের মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় ওই যুবককে (২২) অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এখনো পর্যন্ত মৃত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি, তদন্ত চলছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...