চট্টগ্রামে বন্যার্তদের পাশে ওআইসি, হাজার পরিবার পেল ত্রাণ

প্রাইম বার্তা অনলাইন
২০ জুলাই ২০২৬ ৫:৩৬ এএম
চট্টগ্রামে বন্যার্তদের পাশে ওআইসি, হাজার পরিবার পেল ত্রাণ

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের মানুষের পাশে এগিয়ে এসেছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-ভুক্ত দেশগুলোর কূটনৈতিক মিশন। রোববার (১৯ জুলাই) নগরের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে এক হাজার পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানোর নামই মানবতা। প্রবল বৃষ্টিপাতে নগরবাসী যখন চরম দুর্ভোগে, তখন ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর এই সহযোগিতা অমূল্য। তিনি বাংলাদেশের প্রতি বন্ধুপ্রতিম দেশগুলোর এই সংহতি ও ভ্রাতৃত্ববোধের ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, বন্যা পরবর্তী পুনর্বাসন ও পরিচ্ছন্নতা কাজ নিরলসভাবে চালিয়ে যাচ্ছে চসিক।

ফিলিস্তিন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত হয়ে বলেন, মানবিক সংকটে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা ওআইসি দেশগুলোর অন্যতম লক্ষ্য। বাংলাদেশের মানুষের জন্য এই সহায়তা সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন। এসময় বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ওআইসি সদস্য দেশগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...