চাঁদার দাবিতে অফিসে হামলা, মূলহোতা মাইকেলসহ গ্রেফতার ৯
চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে র্যাব-৭। এদের মধ্যে অন্যতম সংগঠক মাইকেল রোহেন মিয়া রয়েছেন। এ ঘটনায় হামলাকারীদের ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্রও জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
র্যাব সূত্রে জানা যায়, গত ১১ জুলাই ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর মালিক আদিল বিন মামুনের কাছে হোয়াটসঅ্যাপে এককালীন দুই কোটি টাকা এবং মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন ডেভিড-ইমন নামের এক ব্যক্তি। এই দাবি প্রত্যাখ্যান করায় গত ১৩ জুলাই প্রায় ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল অফিসে হামলা চালায়। হামলাকারীরা অফিসের আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী ভাঙচুর করার পাশাপাশি কর্মচারীদের বেতনের জন্য রাখা ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় করা মামলার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৮ জুলাই চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এতে মাইকেল রোহেন মিয়া (৩১) ও তার সহযোগী তুহিন, আকবর হোসেন, আব্দুল মুমিন, মাসাদ মিয়া, দিদার মিয়া, সানজাত হাসান, সৈরত হোসেন ও সাইফুদ্দিনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পর্কিত খবর
মানবসেবায় অবদানে রোটারি পদক পেলেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. রাসকিন
জুলাই দিয়ে মুক্তিযুদ্ধকে খাটো করলে মূর্খ বা ধান্ধাবাজ: আসিফ নজরুল
নারায়ণগঞ্জে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু
দেশে ৬ বছরে মটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ১৫ হাজারের
মানবিকতা ও দায়িত্বশীলতায় ইউএনওদের কাজ করতে বললেন প্রধানমন্ত্রী
বিশ্বখ্যাত গুগল-মেটা-টিকটক দেশে বিনিয়োগে আগ্রহী: আইসিটি মন্ত্রী

আরও পড়ুন

চাঁদার দাবিতে অফিসে হামলা, মূলহোতা মাইকেলসহ গ্রেফতার ৯
চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে র্যাব-৭। এদের মধ্যে অন্যতম সংগঠক মাইকেল রোহেন মিয়া রয়েছেন। এ ঘটনায় হামলাকারীদের ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্রও জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
র্যাব সূত্রে জানা যায়, গত ১১ জুলাই ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর মালিক আদিল বিন মামুনের কাছে হোয়াটসঅ্যাপে এককালীন দুই কোটি টাকা এবং মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন ডেভিড-ইমন নামের এক ব্যক্তি। এই দাবি প্রত্যাখ্যান করায় গত ১৩ জুলাই প্রায় ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল অফিসে হামলা চালায়। হামলাকারীরা অফিসের আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী ভাঙচুর করার পাশাপাশি কর্মচারীদের বেতনের জন্য রাখা ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় করা মামলার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৮ জুলাই চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এতে মাইকেল রোহেন মিয়া (৩১) ও তার সহযোগী তুহিন, আকবর হোসেন, আব্দুল মুমিন, মাসাদ মিয়া, দিদার মিয়া, সানজাত হাসান, সৈরত হোসেন ও সাইফুদ্দিনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পর্কিত খবর
মানবসেবায় অবদানে রোটারি পদক পেলেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা.…
জুলাই দিয়ে মুক্তিযুদ্ধকে খাটো করলে মূর্খ বা ধান্ধাবাজ:…
নারায়ণগঞ্জে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু
দেশে ৬ বছরে মটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ১৫…