কর্ণফুলীতে দ্রুতগামী বাসের ধাক্কায় প্রাণ গেল অটোচালকের, আহত ১

প্রাইম বার্তা অনলাইন
১৮ জুলাই ২০২৬ ২:২৭ এএম
কর্ণফুলীতে দ্রুতগামী বাসের ধাক্কায় প্রাণ গেল অটোচালকের, আহত ১

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় শুক্রবার বিকেলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। দাঁড়িয়ে থাকা দুই সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই মারা যান এক অটোরিকশা চালক। এ ঘটনায় আরেক চালক গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম দোলন কান্তি দে সুমন (৫২)। তিনি বাঁশখালীর বৈলছড়ি কেবি বাজার এলাকার বাসিন্দা সাধন চন্দ্র দে’র ছেলে। আহত মো. রুবেল (৩০) নামের ওই চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেলেও বাস ও দুটি অটোরিকশা জব্দ করা হয়েছে।

মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের পরিদর্শক আবু সাঈদ বাকের জানান, বিকেল পৌনে ৪টার দিকে গোলচত্বর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...