চট্টগ্রামে পানিবন্দিদের পাশে ত্রাণমন্ত্রী, সহায়তা অব্যাহত

প্রাইম বার্তা অনলাইন
১৬ জুলাই ২০২৬ ৭:৫১ এএম
চট্টগ্রামে পানিবন্দিদের পাশে ত্রাণমন্ত্রী, সহায়তা অব্যাহত

টানা ভারী বর্ষণ ও তৎসংলগ্ন জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। গত বুধবার (১৫ জুলাই) আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় তিনি দুর্গত মানুষের হাতে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও স্থানীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান উপস্থিত ছিলেন। এছাড়াও সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া এবং সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ত্রাণ বিতরণ কাজে উপস্থিত ছিলেন।

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বর্তমান সরকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। কোনো মানুষ যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে জন্য প্রয়োজনীয় পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখা হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, পানি দ্রুত নিষ্কাশন, আশ্রয়কেন্দ্র পরিচালনা ও রান্না করা খাবার সরবরাহের মাধ্যমে নগরবাসীর দুর্ভোগ লাঘবে সিটি করপোরেশন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংসদ সদস্য সাঈদ আল নোমান সবাইকে সতর্ক থাকার এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...