পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, গণমাধ্যমের সহযোগিতা চায় সরকার
আইন-শৃঙ্খলা রক্ষা ও আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে পলাতক শেখ হাসিনার সকল প্রকার ভাষণ বা বিবৃতি গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ জানিয়েছে সরকার। শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত এক সরকারি তথ্য বিবরণীতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে স্মরণ করা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এছাড়াও দেশের প্রচলিত আইন অনুযায়ী, সাজাপ্রাপ্ত পলাতক আসামির কোনো ধরনের সাক্ষাৎকার বা বক্তব্য প্রচার করা আইনত নিষিদ্ধ।
তাই দেশের সব প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি সরকার বিশেষভাবে অনুরোধ জানিয়েছে যেন তারা আদালতের আদেশ ও আইন মেনে চলে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে সরকারের পক্ষ থেকে।
সম্পর্কিত খবর
অস্ত্র বিক্রির ফাঁদে প্রতারণা, নড়াইল থেকে গ্রেফতার দুই সদস্য
বৃহস্পতিবার শুরু হচ্ছে সংসদের তৃতীয় অধিবেশন, জোরদার নিরাপত্তা ব্যবস্থা
সৌদি দূতাবাসের নির্দেশ: ওমরাহ এজেন্সি নিবন্ধনে নতুন শর্ত
২৫ কোটি বৃক্ষরোপণে সফলতা ধরতে ১৪ সদস্যের পরামর্শক পুল
জাদুঘর বন্ধের দিনে টিকিট বিক্রি, দূর থেকে আসা দর্শনার্থীদের ক্ষোভ
গ্যাস স্টেশনে আধদিন কাটিয়ে লোকসানের মুখে সিএনজি চালকরা

আরও পড়ুন

পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, গণমাধ্যমের সহযোগিতা চায় সরকার
আইন-শৃঙ্খলা রক্ষা ও আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে পলাতক শেখ হাসিনার সকল প্রকার ভাষণ বা বিবৃতি গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ জানিয়েছে সরকার। শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত এক সরকারি তথ্য বিবরণীতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে স্মরণ করা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এছাড়াও দেশের প্রচলিত আইন অনুযায়ী, সাজাপ্রাপ্ত পলাতক আসামির কোনো ধরনের সাক্ষাৎকার বা বক্তব্য প্রচার করা আইনত নিষিদ্ধ।
তাই দেশের সব প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি সরকার বিশেষভাবে অনুরোধ জানিয়েছে যেন তারা আদালতের আদেশ ও আইন মেনে চলে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে সরকারের পক্ষ থেকে।
সম্পর্কিত খবর
অস্ত্র বিক্রির ফাঁদে প্রতারণা, নড়াইল থেকে গ্রেফতার দুই…
বৃহস্পতিবার শুরু হচ্ছে সংসদের তৃতীয় অধিবেশন, জোরদার নিরাপত্তা…
সৌদি দূতাবাসের নির্দেশ: ওমরাহ এজেন্সি নিবন্ধনে নতুন শর্ত
২৫ কোটি বৃক্ষরোপণে সফলতা ধরতে ১৪ সদস্যের পরামর্শক…
জাদুঘর বন্ধের দিনে টিকিট বিক্রি, দূর থেকে আসা…