জাদুঘর বন্ধের দিনে টিকিট বিক্রি, দূর থেকে আসা দর্শনার্থীদের ক্ষোভ

প্রাইম বার্তা অনলাইন
২৬ আগস্ট ২০২৬ ৭:৫২ পিএম
জাদুঘর বন্ধের দিনে টিকিট বিক্রি, দূর থেকে আসা দর্শনার্থীদের ক্ষোভ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর ছুটির দিনে সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ রাখা হয়েছে রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘর। তবে অবাক হওয়ার বিষয় হলো, বন্ধের দিনেও জাদুঘরের অনলাইন টিকিট বিক্রির সুইচ খোলা ছিল। এর ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে টিকিট কেেে জাদুঘরে আসা দর্শনার্থীরা ফটকে তালা দেখে চরম হতাশা ও ক্ষোভের সঞ্চার হয়।

বুধবার (২৬ আগস্ট) সকাল থেকেই কলেজগেট এলাকায় জাদুঘরের সামনে ভিড় জমান বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকরা। যশোর থেকে আসা এক পরিবার জানান, তারা সন্তানদের নিয়ে অনেক কষ্ট করে এখানে এসেছিলেন। কিন্তু টিকিট থাকা সত্ত্বেও জাদুঘরের ভেতরে প্রবেশ করতে না পেরে তারা মর্মাহত। নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে আসা এক দর্শনার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ছুটির দিনে সাধারণ মানুষের বেশি আগমন ঘটে, কর্তৃপক্ষ সেটা বোঝে না। টিকিট বিক্রি করে জাদুঘর বন্ধ রাখা তাদের জন্য দুঃখজনক এবং হয়রানির।

ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য জানিয়েছেন, অনলাইনে বিক্রি করা টিকিটগুলো ভবিষ্যতে কোনো দিন জাদুঘরে এসে ব্যবহার করা যাবে। তবে দূরদূরান্ত থেকে আসা মানুষের পক্ষে এই সুযোগ আবার কাজে লাগানো সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। টিকিট বিক্রি চালু রেখেই জাদুঘর বন্ধের সিদ্ধান্তের সমালোচনা করেছেন অভিভাবক ও পর্যটকরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...