ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ গ্রেফতার, জলসিড়িতে শতকোটি টাকা আত্মসাত

প্রাইম বার্তা অনলাইন
২৬ মার্চ ২০২৬ ৮:১৬ এএম
ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ গ্রেফতার, জলসিড়িতে শতকোটি টাকা আত্মসাত

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়। জলসিড়ি আবাসন প্রকল্পে শত কোটি টাকা আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদ অর্জনের মতো গুরুতর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।

ডিবি প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে গত বছরের মে মাসে মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানা খালেদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

অভিযোগ রয়েছে, ডিজিএফআইয়ের দায়িত্বে থাকাকালীন তিনি গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার, জঙ্গি নাটক তৈরি এবং আয়না ঘরের মতো বিতর্কিত কার্যক্রম পরিচালনা করেছেন। এছাড়াও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙিয়ে হাজার কোটি টাকা অবৈধভাবে উপার্জন এবং অবৈধ শেয়ার ব্যবসার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...