চুরি যাওয়া ভ্যানের বদলে দুই ঘণ্টায় নতুন গাড়ি এনে দিলেন প্রতিমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
২১ মার্চ ২০২৬ ১০:২২ এএম
চুরি যাওয়া ভ্যানের বদলে দুই ঘণ্টায় নতুন গাড়ি এনে দিলেন প্রতিমন্ত্রী

পঞ্চগড়ের বোদায় জীবিকার একমাত্র অবলম্বন চুরি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছিলেন বৃদ্ধ ভ্যানচালক মোজাফফর আলী। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ওই বৃদ্ধের বাড়িতে ছুটে যান পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তাৎক্ষণিকভাবে তিনি নগদ অর্থ ও ঈদের উপহারের পাশাপাশি মাত্র দুই ঘণ্টার মধ্যে একটি ব্যাটারিচালিত নতুন ভ্যান কিনে দেন।

প্রতিমন্ত্রী ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। সাহরির সময় তিনি জানতে পারেন যে, ৭৪ বছর বয়সী মোজাফফর আলীর ভ্যানটি চুরি হয়ে গেছে। এরপরই তিনি ওই বৃদ্ধের বাড়িতে যান এবং পুলিশের মাধ্যমে চুরি হওয়া ভ্যান উদ্ধারের আশ্বাস দেন। তিনি বলেছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে ভ্যান না মিললে তাকে নতুন ভ্যান কিনে দেওয়া হবে। কিন্তু বৃদ্ধের কষ্ট দেখে তিনি অপেক্ষা না করে সঙ্গে সঙ্গেই একটি নতুন ভ্যানের ব্যবস্থা করে দেন। এ সময় তিনি সেমাই, চাল, ডাল ও নগদ অর্থও তুলে দেন মোজাফফরের হাতে।

ফরহাদ হোসেন আজাদ বলেন, সমাজের মানুষ যখন বিপদে পড়ে, তখন সম্ভ্রান্তরা তাদের পাশে দাঁড়াবেন এটাই সামাজিক দায়িত্ব। এতে মানুষের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি পায়। নতুন ভ্যান পেয়ে আবেগাপ্লুত মোজাফফর আলী প্রতিমন্ত্রীর জন্য দোয়া চান এবং তাকে নিয়ে তার নতুন ভ্যানে কিছুদূর ঘুরে আসেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...