চুরি যাওয়া ভ্যানের কষ্টে ৭৪ বছরের বৃদ্ধ, দুই ঘণ্টায় নতুন গাড়ি উপহার মন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
২১ মার্চ ২০২৬ ৫:১৮ এএম
চুরি যাওয়া ভ্যানের কষ্টে ৭৪ বছরের বৃদ্ধ, দুই ঘণ্টায় নতুন গাড়ি উপহার মন্ত্রীর

পঞ্চগড়ের বোদা উপজেলায় জীবিকার একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যান চুরি হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছিলেন মোজাফফর আলী (৭৪) নামের এক বৃদ্ধ। তবে তার সেই দুশ্চিন্তার মেঘ অনেকক্ষণ স্থায়ী হয়নি। বিষয়টি জানতে পেরে অল্প সময়ের মধ্যেই তার পাশে দাঁড়ান পানিসম্পদ উপমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। মাত্র দুই ঘণ্টার মধ্যেই ওই বৃদ্ধের হাতে একটি সম্পূর্ণ নতুন ভ্যান তুলে দেন তিনি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদের ছুটিতে নিজ নির্বাচনী এলাকায় অবস্থানকালে সেহরির সময় মোজাফফর আলীর ভ্যান চুরির ঘটনা সম্পর্কে জানতে পারেন প্রতিমন্ত্রী। পরে সকালেই তিনি ওই বৃদ্ধের বাড়িতে ছুটে যান। সেখানে গিয়ে তিনি প্রথমে নগদ অর্থ ও শাড়ি-লুঙ্গি উপহার দেন এবং পুলিশের মাধ্যমে চুরি হওয়া ভ্যানটি উদ্ধারের আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি জানান, ২৪ ঘণ্টার মধ্যে ভ্যান উদ্ধার না হলে তাকে নতুন ভ্যান কিনে দেওয়া হবে।

তবে বৃদ্ধের কষ্ট দেখে নির্ধারিত ২৪ ঘণ্টার অপেক্ষা করেননি ফরহাদ হোসেন আজাদ। মাত্র দুই ঘণ্টার ব্যবধানেই একটি নতুন ব্যাটারিচালিত ভ্যান ক্রয় করে তা মোজাফফর আলীকে বুঝিয়ে দেন। এছাড়াও তাকে সেমাই, চাল, ডাল ও নগদ অর্থসহ ঈদের উপহার সামগ্রী প্রদান করেন তিনি। নতুন ভ্যান পেয়ে আবেগাপ্লুত মোজাফফর আলী প্রতিমন্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করেন এবং তাকে নিজের নতুন ভ্যানে তুলে কিছুদূর ঘুরিয়ে আনেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...