চুরি যাওয়া ভ্যানের বদলে নতুন গাড়ি পেলেন পঞ্চগড়ের সেই বৃদ্ধ

প্রাইম বার্তা অনলাইন
২১ মার্চ ২০২৬ ১:০৬ এএম
চুরি যাওয়া ভ্যানের বদলে নতুন গাড়ি পেলেন পঞ্চগড়ের সেই বৃদ্ধ

পঞ্চগড়ের বোদা উপজেলায় এক বৃদ্ধ ভ্যানচালকের জীবিকার একমাত্র অবলম্বন অটোরিকশা চুরি হওয়ার ঘটনায় তাকে নতুন ব্যাটারিচালিত ভ্যান উপহার দিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদ উপলক্ষে স্থানীয় সফরের সময় বৃদ্ধের এই বিপদের খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই তার পাশে দাঁড়ান তিনি।

জানা গেছে, উপজেলার ৭৪ বছর বয়সী ভ্যানচালক মোজাফফর আলীর একমাত্র আয়ের পথ ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হলে তিনি মহা দুশ্চিন্তায় পতিত হন। সেহরির সময় বিষয়টি অবগত হওয়ার পর সকালেই ওই বৃদ্ধের বাড়িতে ছুটে যান প্রতিমন্ত্রী। তিনি মোজাফফর আলীকে নগদ অর্থ, শাড়ি ও লুঙ্গি উপহার দেওয়ার পাশাপাশি চুরি হওয়া ভ্যানটি উদ্ধারে পুলিশকে নির্দেশ দেন। এ সময় তিনি জানান, ২৪ ঘণ্টার মধ্যে ভ্যান ফেরত না পেলে তাকে নতুন ভ্যান কিনে দেওয়া হবে।

তবে ওই অপেক্ষার সময় পর্যন্ত দেখেননি প্রতিমন্ত্রী। বৃদ্ধের কষ্ট লাঘব করতে মাত্র দুই ঘণ্টার মধ্যেই তিনি একটি সম্পূর্ণ নতুন ব্যাটারিচালিত ভ্যান ও সেমাই-চাল-ডালসহ ঈদ সামগ্রী মোজাফফরের হাতে তুলে দেন। এ সময় ফরহাদ হোসেন আজাদ বলেন, সমাজের বিত্তবানদের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত। নতুন ভ্যান পেয়ে আবেগাপ্লুত মোজাফফর আলী প্রতিমন্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করেন এবং তাকে নিজের ভ্যানে তুলে একটু ঘুরিয়ে আনেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...