বোদায় ভ্যান হারানো বৃদ্ধের মুখে হাসি ফিরিয়ে দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
পঞ্চগড়ের বোদায় জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন বৃদ্ধ ভ্যানচালক মোজাফফর আলী। ঈদের আমেজে বৃহস্পতিবার (১৯ মার্চ) ওই এলাকায় অবস্থানকালে বিষয়টি জানতে পেরে স্থানীয় সাংসদ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন। সেহরির সময় ঘটনাটি শুনে সকালেই ছুটে যান তিনি ওই বৃদ্ধের বাড়িতে।
প্রতিমন্ত্রী প্রথমে ওই বৃদ্ধকে শাড়ি, লুঙ্গি এবং নগদ অর্থসহ ঈদ সামগ্রী দেন। এরপর চুরি হওয়া ভ্যান উদ্ধারে পুলিশকে নির্দেশ দেন এবং ২৪ ঘণ্টার মধ্যে ভ্যান না মিললে নতুন ভ্যান কিনে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তবে বৃদ্ধের দুশ্চিন্তা দেখে তিনি আর দীর্ঘশ্বাস ফেলতে দেননি। মাত্র দুই ঘণ্টার মধ্যেই একটি ব্যাটারিচালিত নতুন ভ্যানের ব্যবস্থা করে তার হাতে তুলে দেন ফরহাদ হোসেন আজাদ। এ সময় সেমাই, চাল ও ডালও উপহার হিসেবে দেওয়া হয়।
ফরহাদ হোসেন আজাদ বলেন, সমাজের যেকেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো আমাদের সবার কর্তব্য। এভাবেই সমাজে ভ্রাতৃত্ববোধ ও মমত্ববোধ বাড়বে। নতুন ভ্যান পেয়ে মোজাফফর আলী আবেগে আপ্লুত হয়ে যান এবং প্রতিমন্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করেন। শুধু তাই নয়, তিনি প্রতিমন্ত্রীকে নিজের নতুন ভ্যানে তুলে কিছুদূর ঘুরিয়েও আনেন।
সম্পর্কিত খবর
নগরীর যোগাযোগ ব্যবস্থা নতুন রূপে চসিক মেয়রের বড় উদ্যোগ
চসিক মেয়রের নির্দেশে নতুন রূপে সাজছে নগরীর যোগাযোগ ব্যবস্থা
‘যৌন ডাক্তার’ আখ্যা ও অনলাইন প্রতারণা: তাসনিম জারার জবাব
রোমে আটকেপড়া বিমানের যাত্রীদের হোটেলে পাঠানো হয়েছে, চলছে মেরামতের কাজ
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি যাত্রাবাড়ী থেকে গ্রেফতার

আরও পড়ুন

বোদায় ভ্যান হারানো বৃদ্ধের মুখে হাসি ফিরিয়ে দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
পঞ্চগড়ের বোদায় জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন বৃদ্ধ ভ্যানচালক মোজাফফর আলী। ঈদের আমেজে বৃহস্পতিবার (১৯ মার্চ) ওই এলাকায় অবস্থানকালে বিষয়টি জানতে পেরে স্থানীয় সাংসদ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন। সেহরির সময় ঘটনাটি শুনে সকালেই ছুটে যান তিনি ওই বৃদ্ধের বাড়িতে।
প্রতিমন্ত্রী প্রথমে ওই বৃদ্ধকে শাড়ি, লুঙ্গি এবং নগদ অর্থসহ ঈদ সামগ্রী দেন। এরপর চুরি হওয়া ভ্যান উদ্ধারে পুলিশকে নির্দেশ দেন এবং ২৪ ঘণ্টার মধ্যে ভ্যান না মিললে নতুন ভ্যান কিনে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তবে বৃদ্ধের দুশ্চিন্তা দেখে তিনি আর দীর্ঘশ্বাস ফেলতে দেননি। মাত্র দুই ঘণ্টার মধ্যেই একটি ব্যাটারিচালিত নতুন ভ্যানের ব্যবস্থা করে তার হাতে তুলে দেন ফরহাদ হোসেন আজাদ। এ সময় সেমাই, চাল ও ডালও উপহার হিসেবে দেওয়া হয়।
ফরহাদ হোসেন আজাদ বলেন, সমাজের যেকেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো আমাদের সবার কর্তব্য। এভাবেই সমাজে ভ্রাতৃত্ববোধ ও মমত্ববোধ বাড়বে। নতুন ভ্যান পেয়ে মোজাফফর আলী আবেগে আপ্লুত হয়ে যান এবং প্রতিমন্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করেন। শুধু তাই নয়, তিনি প্রতিমন্ত্রীকে নিজের নতুন ভ্যানে তুলে কিছুদূর ঘুরিয়েও আনেন।
সম্পর্কিত খবর
নগরীর যোগাযোগ ব্যবস্থা নতুন রূপে চসিক মেয়রের বড়…
চসিক মেয়রের নির্দেশে নতুন রূপে সাজছে নগরীর যোগাযোগ…
‘যৌন ডাক্তার’ আখ্যা ও অনলাইন প্রতারণা: তাসনিম জারার…
রোমে আটকেপড়া বিমানের যাত্রীদের হোটেলে পাঠানো হয়েছে, চলছে…