আওয়ামী লীগের ভোট নেয়ার প্রতিযোগিতা করছে বিএনপি-জামায়াত: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কুমিল্লার দেবিদ্বারে প্রকাশ্য আয়োজনে প্রায় ২০০ জন আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি মন্তব্য করেন, বিএনপি ও জামায়াত এখন আওয়ামী লীগের ভোট পাওয়ার প্রতিযোগিতায় নেমেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টার আয়োজিত নির্বাচন ডায়ালগ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ–সংক্রান্ত প্রশ্নের এখনো সমাধান হয়নি। এ জন্য একটি রিকনসিলিয়েশন কমিশন গঠন করা উচিত। তিনি দাবি করেন, বর্তমান নির্বাচন কমিশন গোপনে গঠিত হয়েছে—এমন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। বর্তমানে নির্বাচনী প্রক্রিয়ায় অর্থের প্রভাব বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করা হবে। প্রয়োজনে আবারও আন্দোলনে নামার কথাও জানান তিনি। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, ফ্যাসিবাদী শাসনের সঙ্গে যুক্ত কাউকে জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।
সম্পর্কিত খবর
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের জীবন রূপকথার…
জুলাইয়ে সঞ্চয়পত্রে চাঙা বিক্রি, এক মাসে নিট ২ হাজার কোটি…
পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে মাদরাসার জমি দখলের অভিযোগ
পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রীর সহযোগিতা চাইলেন…

আওয়ামী লীগের ভোট নেয়ার প্রতিযোগিতা করছে বিএনপি-জামায়াত: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কুমিল্লার দেবিদ্বারে প্রকাশ্য আয়োজনে প্রায় ২০০ জন আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি মন্তব্য করেন, বিএনপি ও জামায়াত এখন আওয়ামী লীগের ভোট পাওয়ার প্রতিযোগিতায় নেমেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টার আয়োজিত নির্বাচন ডায়ালগ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ–সংক্রান্ত প্রশ্নের এখনো সমাধান হয়নি। এ জন্য একটি রিকনসিলিয়েশন কমিশন গঠন করা উচিত। তিনি দাবি করেন, বর্তমান নির্বাচন কমিশন গোপনে গঠিত হয়েছে—এমন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। বর্তমানে নির্বাচনী প্রক্রিয়ায় অর্থের প্রভাব বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করা হবে। প্রয়োজনে আবারও আন্দোলনে নামার কথাও জানান তিনি। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, ফ্যাসিবাদী শাসনের সঙ্গে যুক্ত কাউকে জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।
সম্পর্কিত খবর
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি…
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের…
জুলাইয়ে সঞ্চয়পত্রে চাঙা বিক্রি, এক মাসে নিট ২…
পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে মাদরাসার জমি দখলের…
পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রীর…