হাটহাজারীতে গোলা বিস্ফোরণে নিহত সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১৫ সেপ্টেম্বর ২০২৬ ১:১৪ পিএম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে নিহত সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং চলাকালে গোলা বিস্ফোরণে প্রাণ হারানো দুই সেনাসদস্যের শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়। দেখা করার সময় নিহত সেনাসদস্যদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

সাক্ষাতকালে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন। তারা দেশের জন্য শহীদ হয়েছেন। তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শোকের এই কঠিন মুহূর্তে পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, এই শোকের সময়ে আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকব। সরকার ও সেনাবাহিনী সব সময় আপনাদের পরিবারের পাশে থাকবে। প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পাশাপাশি শহীদ সেনাসদস্যদের পরিবারের দেখভালেও সরকার তার দায়িত্ব পালন করবে।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

শহীদ সেনাসদস্যদের পরিবারের সুরক্ষা ও কল্যাণে সরকার এবং সেনাবাহিনীর পক্ষ থেকে স্থায়ীভাবে পাশে থাকার অঙ্গীকারই এই সাক্ষাতের মূল বার্তা হিসেবে উঠে এসেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...