ভোগান্তির অবসান, স্বাভাবিক হলো ওজোপাডিকোর প্রি-পেইড মিটার রিচার্জ
প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের ভোগান্তির অবসান ঘটেছে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রি-পেইড সিস্টেম মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে পুনরুদ্ধার করা হয়েছে। এর ফলে মিটারে রিচার্জ বা ভেন্ডিং-সংক্রান্ত সব বিঘ্ন দূর হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে ওজোপাডিকোর প্রি-পেইড ডেটাবেজ সার্ভার ও অ্যাপ্লিকেশন সার্ভারের মধ্যকার লজিক্যাল সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ কারণে বিভিন্ন এলাকার গ্রাহকরা মিটারে রিচার্জ করতে গিয়ে প্রাথমিকভাবে সমস্যায় পড়েন।
কারিগরি বিশেষজ্ঞদের একটি দল দীর্ঘ সময় ধরে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে সমস্যার কারণ শনাক্ত করে সমাধানে কাজ করে। তীব্র প্রচেষ্টার ফলে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে পুরো ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফেরানো সম্ভব হয়।
রিচার্জে অসুবিধায় পড়া গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখপ্রকাশ করেছে কর্তৃপক্ষ। ভবিষ্যতে এ ধরনের ঝামেলা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকসন্তুষ্টি ও আন্তরিক সহযোগিতা ওজোপাডিকোর অন্যতম প্রধান লক্ষ্য।
সম্পর্কিত খবর
ব্যাটারিচালিত রিকশায় অবৈধ বিদ্যুৎ চার্জের বিরুদ্ধে বড় অভিযান
বাইক বাড়ার সঙ্গে বাড়ছে মৃত্যু, সতর্ক থাকতে বললেন জাহেদ উর…
প্রতিশোধ নয়, ন্যায়বিচারের জন্যই রায়: ওবায়দুল কাদেরসহ সাতজনের ফাঁসি
দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি পেলেন মাদক অধিদপ্তরের সাবেক পরিদর্শক
শেখ হাসিনাদের ফেরতই সম্পর্ক সহজ হওয়ার শর্ত, ভারতকে জাহেদের বার্তা
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে নিহত সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী

আরও পড়ুন

ভোগান্তির অবসান, স্বাভাবিক হলো ওজোপাডিকোর প্রি-পেইড মিটার রিচার্জ
প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের ভোগান্তির অবসান ঘটেছে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রি-পেইড সিস্টেম মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে পুনরুদ্ধার করা হয়েছে। এর ফলে মিটারে রিচার্জ বা ভেন্ডিং-সংক্রান্ত সব বিঘ্ন দূর হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে ওজোপাডিকোর প্রি-পেইড ডেটাবেজ সার্ভার ও অ্যাপ্লিকেশন সার্ভারের মধ্যকার লজিক্যাল সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ কারণে বিভিন্ন এলাকার গ্রাহকরা মিটারে রিচার্জ করতে গিয়ে প্রাথমিকভাবে সমস্যায় পড়েন।
কারিগরি বিশেষজ্ঞদের একটি দল দীর্ঘ সময় ধরে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে সমস্যার কারণ শনাক্ত করে সমাধানে কাজ করে। তীব্র প্রচেষ্টার ফলে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে পুরো ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফেরানো সম্ভব হয়।
রিচার্জে অসুবিধায় পড়া গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখপ্রকাশ করেছে কর্তৃপক্ষ। ভবিষ্যতে এ ধরনের ঝামেলা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকসন্তুষ্টি ও আন্তরিক সহযোগিতা ওজোপাডিকোর অন্যতম প্রধান লক্ষ্য।
সম্পর্কিত খবর
ব্যাটারিচালিত রিকশায় অবৈধ বিদ্যুৎ চার্জের বিরুদ্ধে বড় অভিযান
বাইক বাড়ার সঙ্গে বাড়ছে মৃত্যু, সতর্ক থাকতে বললেন…
প্রতিশোধ নয়, ন্যায়বিচারের জন্যই রায়: ওবায়দুল কাদেরসহ সাতজনের…
দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি পেলেন মাদক অধিদপ্তরের সাবেক…
শেখ হাসিনাদের ফেরতই সম্পর্ক সহজ হওয়ার শর্ত, ভারতকে…