শেখ হাসিনাদের ফেরতই সম্পর্ক সহজ হওয়ার শর্ত, ভারতকে জাহেদের বার্তা

প্রাইম বার্তা অনলাইন
১৫ সেপ্টেম্বর ২০২৬ ১:২৭ পিএম
শেখ হাসিনাদের ফেরতই সম্পর্ক সহজ হওয়ার শর্ত, ভারতকে জাহেদের বার্তা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, আওয়ামী লীগ শাসনামলে ঘটে যাওয়া নৃশংসতায় জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে শেখ হাসিনাসহ বিদেশে আশ্রয় নেওয়া সব অভিযুক্তকে দেশে ফেরত পাঠাতে হবে। তার মতে, বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এটিই অন্যতম পূর্বশর্ত হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ অবস্থান ব্যক্ত করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়ার প্রসঙ্গে (পরে মৃত্যুদণ্ডের আদেশ) জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে শেখ হাসিনা ও অন্যদের বিষয়ে বাংলাদেশের কঠোর অবস্থান তুলে ধরা হয়।

উপদেষ্টা বলেন, কেবল শেখ হাসিনাকে চাওয়া হচ্ছে অথচ ওবায়দুল কাদেরসহ বাকিরা কেন চাওয়া হবে না — এজন্য তিনি ভারত সরকারের কাছে স্পষ্ট আহ্বান জানান। তার বক্তব্য, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সহজীকরণের স্বার্থে এই ফেরত পাঠানো একটি গুরুত্বপূর্ণ শর্ত।

এই অধ্যাপক জানান, শুধু শেখ হাসিনাই নন, বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদেরও সংশ্লিষ্ট দেশগুলোর কাছে ফেরত চাওয়া হবে। এ সময় আওয়ামী লীগ সরকারের বর্বরতা কেবল জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ছিল এমন ধারণা থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান তিনি। তার ভাষ্য, শেখ হাসিনার নিপীড়ন বহু আগে থেকেই চলে আসছে এবং বিভিন্ন সময়ে নানা মানুষ সেই নৃশংসতার সঙ্গে জড়িত ছিলেন। বিদেশের মাটিতে বসে বাংলাদেশের মানুষকে কষ্ট দেওয়ার মতো বক্তব্য ও কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...