মিয়ানমারগামী ৭০০ বস্তা ইউরিয়া সারসহ সীতাকুণ্ডে দুই পাচারকারী আটক
চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে অবৈধ পাচারের প্রস্তুতির সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। বুধবার (৯ সেপ্টেম্বর) গভীর রাত প্রায় ১টার সময় উপজেলার বাঁশবাড়িয়া ঘাট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। পাচারের কাজে ব্যবহৃত তিনটি ট্রাকও বাজেয়াপ্ত করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়ারী কোস্ট গার্ড স্টেশনের একটি দল বাঁশবাড়িয়া ঘাট এলাকায় বিশেষ অভিযানে নামে। অভিযানের সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে সার বোঝাইয়ের কাজ চলছিল, যা দেখে তাৎক্ষণিকভাবে সেখানে হানা দেওয়া হয়।
অভিযানে উদ্ধার করা বস্তাগুলোতে সর্বমোট ৩৫ হাজার কেজি ইউরিয়া সার ছিল বলে জানা গেছে। জব্দ হওয়া সারের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৫০ হাজার টাকা। একই সঙ্গে পাচারে নিয়োজিত দুইজনকে গ্রেপ্তার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, বাজেয়াপ্ত সার ও ট্রাক এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেন, চোরাচালান দমনে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
কেরানীগঞ্জে নকল সার-কীটনাশক তৈরির দায়ে কারাদণ্ড, জব্দ বিপুল মালামাল
ভাল্বে ত্রুটি, রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের সময় বলা যাচ্ছে না: মন্ত্রী
কোস্ট গার্ডের প্রধানের দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান
নবায়নযোগ্য জ্বালানিতে নরওয়ের বিনিয়োগ বাড়াতে আহ্বান প্রতিমন্ত্রীর
গোসাইলডাঙ্গায় অভিযান: ৭০ বোতল বিদেশি মদসহ দুই কারবারি গ্রেফতার
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘মাননীয়’ বাদ, নিজেই দিচ্ছেন অনলাইন হাজিরা

আরও পড়ুন

মিয়ানমারগামী ৭০০ বস্তা ইউরিয়া সারসহ সীতাকুণ্ডে দুই পাচারকারী আটক
চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে অবৈধ পাচারের প্রস্তুতির সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। বুধবার (৯ সেপ্টেম্বর) গভীর রাত প্রায় ১টার সময় উপজেলার বাঁশবাড়িয়া ঘাট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। পাচারের কাজে ব্যবহৃত তিনটি ট্রাকও বাজেয়াপ্ত করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়ারী কোস্ট গার্ড স্টেশনের একটি দল বাঁশবাড়িয়া ঘাট এলাকায় বিশেষ অভিযানে নামে। অভিযানের সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে সার বোঝাইয়ের কাজ চলছিল, যা দেখে তাৎক্ষণিকভাবে সেখানে হানা দেওয়া হয়।
অভিযানে উদ্ধার করা বস্তাগুলোতে সর্বমোট ৩৫ হাজার কেজি ইউরিয়া সার ছিল বলে জানা গেছে। জব্দ হওয়া সারের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৫০ হাজার টাকা। একই সঙ্গে পাচারে নিয়োজিত দুইজনকে গ্রেপ্তার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, বাজেয়াপ্ত সার ও ট্রাক এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেন, চোরাচালান দমনে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
কেরানীগঞ্জে নকল সার-কীটনাশক তৈরির দায়ে কারাদণ্ড, জব্দ বিপুল…
ভাল্বে ত্রুটি, রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের সময় বলা যাচ্ছে…
কোস্ট গার্ডের প্রধানের দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল মঈনুল…
নবায়নযোগ্য জ্বালানিতে নরওয়ের বিনিয়োগ বাড়াতে আহ্বান প্রতিমন্ত্রীর
গোসাইলডাঙ্গায় অভিযান: ৭০ বোতল বিদেশি মদসহ দুই কারবারি…