কেরানীগঞ্জে নকল সার-কীটনাশক তৈরির দায়ে কারাদণ্ড, জব্দ বিপুল মালামাল

প্রাইম বার্তা অনলাইন
১০ সেপ্টেম্বর ২০২৬ ৫:৫৩ পিএম
কেরানীগঞ্জে নকল সার-কীটনাশক তৈরির দায়ে কারাদণ্ড, জব্দ বিপুল মালামাল

ঢাকার কেরানীগঞ্জে ভুয়া সার ও নিষিদ্ধ কীটনাশক উৎপাদনের দায়ে জিয়াউর রহমান নামে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে বিপুল পরিমাণ নকল সার ও কীটনাশক জব্দ করে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গত বুধবার (৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ থানা এলাকায় র‍্যাব-১০, সিপিএসসি লালবাগ, উপজেলা প্রশাসন কেরানীগঞ্জ, এনএসআই, ভোক্তা অধিকার ও কৃষি বিপণন কর্মকর্তাদের নিয়ে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এর আওতায় হযরতপুর এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে নকল সার প্রস্তুত ও প্যাকেটজাতকরণ এবং ভুয়া সার ও নিষিদ্ধ কীটনাশক তৈরি ও মোড়কজাতকরণের অপরাধে জিয়াউর রহমানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আরও ছয়টি ব্যক্তিগত মালিকানাধীন কারখানার মালামাল জব্দ করে সংশ্লিষ্ট মালিকদের মৌখিকভাবে সতর্ক করা হয়। এরপর নিয়ম মেনে জব্দকৃত আলামত ধ্বংস করা হয়।

কৃষকদের প্রতারণা ও ভুয়া কৃষিপণ্যের বিস্তার রোধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...