মানুষ নিজেই টানে সীমারেখা: ম্যাগসেসে বিজয়ী রুনা খানের কর্মদর্শন

প্রাইম বার্তা অনলাইন
১০ সেপ্টেম্বর ২০২৬ ৬:২৩ পিএম
মানুষ নিজেই টানে সীমারেখা: ম্যাগসেসে বিজয়ী রুনা খানের কর্মদর্শন

সমাজিক উদ্যোক্তা ও ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খানের দৃঢ় বিশ্বাস, ‘অসম্ভব’ শব্দটি আসলে মানুষ নিজের জন্য আঁকা একটি সীমারেখা মাত্র, যা কোনো প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ানোর যুক্তি হতে পারে না। মানবিক ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের মর্যাদাপূর্ণ র‍্যামন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। এশিয়ার ‘নোবেল পুরস্কার’ হিসেবে পরিচিত এই সম্মাননা তার কর্মজীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

প্রত্যন্ত চরাঞ্চলে প্রথমবার পা রাখার অভিজ্ঞতাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় বলে জানিয়েছেন রুনা খান। সেখানকার গভীর দারিদ্র্যে তিনি যেন স্তব্ধ হয়ে গিয়েছিলেন। স্বাস্থ্যসেবা, শিক্ষা কিংবা অর্থনৈতিক সুযোগ—কোনো ক্ষেত্রেই সেখানকার মানুষের কার্যত কোনো প্রবেশাধিকার ছিল না। তার কাছে সবচেয়ে বেদনাদায়ক মনে হয়েছিল এই উপলব্ধি যে, অনেকে ভিন্ন কোনো আগামীর স্বপ্ন দেখার সম্ভাবনাটুকুও হারিয়ে ফেলেছেন।

সেই বেদনা ক্রমে রূপ নেয় অন্যায়ের প্রতি ক্ষোভে, আর সেই ক্ষোভ থেকেই জন্ম নেয় দায়িত্ববোধ। কোনো বাস্তবতা নিজ চোখে প্রত্যক্ষ করে ফেললে সেখান থেকে আর সহজে মুখ ফিরিয়ে নেওয়ার উপায় থাকে না বলে মনে করেন এই উদ্যোক্তা। তার কর্মদর্শনের মূল বাণীও তাই—প্রকৃত পরিবর্তনের যাত্রা শুরু হয় মানুষের কথা মন দিয়ে শোনা থেকে, সম্মান ও সহমর্মিতা নিয়ে; আর সেই বোঝাপড়াকে কাজে রূপ দিতে হয়।

এই দর্শন নিয়েই বাংলাদেশের দুর্গম ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও জীবিকা উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ, যার প্রতিষ্ঠাতা ও নেতৃত্ব দিচ্ছেন রুনা খান নিজেই। ম্যাগসেসে পুরস্কার তার এই দীর্ঘ সফরের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...