কৃষ্টি-সংস্কৃতি মাথায় রেখে শিক্ষা সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

প্রাইম বার্তা অনলাইন
১০ সেপ্টেম্বর ২০২৬ ৭:২১ পিএম
কৃষ্টি-সংস্কৃতি মাথায় রেখে শিক্ষা সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষ সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) প্রতিনিধিরা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন। বৈঠকে রাষ্ট্রপতির সামরিক সচিব এবং প্রেস সচিবও উপস্থিত ছিলেন।

সৌজন্য বৈঠকে রাষ্ট্রপতি বলেন, পূর্ববর্তী শাসনামলের উত্তরাধিকার হিসেবে পাওয়া দুর্বল শিক্ষাকাঠামো সম্পূর্ণ নতুনভাবে গড়ে তোলা জরুরি। দেশে বিভিন্ন ধারায় চলমান শিক্ষাব্যবস্থাগুলোকে একটি সুসংহত ও সমন্বিত কাঠামোয় আনার পক্ষেও তিনি মত দেন। তিনি মনে করেন, ফ্যাসিস্ট শাসনাকালে যোগ্যতা যাচাই ছাড়া ঢালাওভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন দেওয়ায় দেশে অদক্ষ জনবল তৈরি হয়েছে।

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় বিশেষ জোর দেওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি। তাঁর ভাষায়, এই খাতে দক্ষ জনবল তৈরি করতে পারলে বিদেশে মানবসম্পদ রপ্তানির মাধ্যমে অধিক বৈদেশিক মুদ্রা আয়ের পথ খুলবে। দেশের সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি, কর্মসংস্থান ও জাতীয় প্রয়োজন—সবকিছু সমন্বয় করেই শিক্ষাব্যবস্থার সংস্কার এগিয়ে নিতে হবে বলেও তিনি জোর দেন।

এদিকে, সাক্ষাৎকালে এপিইউবি প্রতিনিধিরা উচ্চশিক্ষার সামগ্রিক অগ্রগতি, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর চলতি পরিস্থিতি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং অর্থনীতির প্রবৃদ্ধিতে এসব বিশ্ববিদ্যালয়ের অবদান নিয়ে আলোচনা করেন। তাঁরা দক্ষতা ও ফলাফলকেন্দ্রিক মূল্যায়ন ব্যবস্থা চালুর পাশাপাশি নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদনের সময় জাতীয় চাহিদা, বিষয়ভিত্তিক প্রয়োজন, বিনিয়োগ সক্ষমতা ও গুণগত মানের দিক বিবেচনার অনুরোধ জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...