রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে চুক্তিতে নিয়োগ পেলেন জাফর শরীফ
চৌধুরী মো. জাফর শরীফকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এ দায়িত্ব গ্রহণের সময় জাফর শরীফকে অন্য কোনো পেশা বা ব্যবসার সঙ্গে সম্পর্ক ছেড়ে দিতে হবে। একইসঙ্গে সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি যেকোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে যাবতীয় কর্ম-সম্পর্কও পরিত্যাগ করার শর্ত রাখা হয়েছে।
দায়িত্বের মেয়াদ সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তিনি এ পদে কর্মরত থাকবেন রাষ্ট্রপতির মেয়াদকাল পর্যন্ত। তবে রাষ্ট্রপতির সন্তুষ্টি সাপেক্ষে এই মেয়াদের আগেই তার দায়িত্ব শেষ হতে পারে। অর্থাৎ দুটির মধ্যে যেটি আগে ঘটবে, সেই অনুযায়ীই নিয়োগের সমাপ্তি ঘটবে।
নিয়োগের অন্যান্য শর্ত নির্ধারিত হবে চুক্তিপত্রের মাধ্যমে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। জনস্বার্থ বিবেচনায় এ আদেশ জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
সম্পর্কিত খবর
অবৈধ সম্পদের দুই মামলায় সাবেক ডিবিপ্রধান হারুনের চার্জশিট অনুমোদন দুদকের
এজলাস ত্যাগের ঘটনায় সংসদে আইনমন্ত্রীর দায়িত্বশীল আচরণের আহ্বান
জাহাজ বণ্টনে অনিয়মে চট্টগ্রাম বন্দরে চার প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত
নারায়ণগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন ৬০ শিশুর হাতে স্কুল ব্যাগ ও উপকরণ
সংসদে জামায়াত এমপির শঙ্কা: বিচারকদের এজলাস ত্যাগ কী বার্তা দিচ্ছে?
শুধু সনদ নয়, দক্ষতা ও আত্মনির্ভরতাই শিক্ষার লক্ষ্য: প্রধানমন্ত্রী

আরও পড়ুন

রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে চুক্তিতে নিয়োগ পেলেন জাফর শরীফ
চৌধুরী মো. জাফর শরীফকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এ দায়িত্ব গ্রহণের সময় জাফর শরীফকে অন্য কোনো পেশা বা ব্যবসার সঙ্গে সম্পর্ক ছেড়ে দিতে হবে। একইসঙ্গে সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি যেকোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে যাবতীয় কর্ম-সম্পর্কও পরিত্যাগ করার শর্ত রাখা হয়েছে।
দায়িত্বের মেয়াদ সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তিনি এ পদে কর্মরত থাকবেন রাষ্ট্রপতির মেয়াদকাল পর্যন্ত। তবে রাষ্ট্রপতির সন্তুষ্টি সাপেক্ষে এই মেয়াদের আগেই তার দায়িত্ব শেষ হতে পারে। অর্থাৎ দুটির মধ্যে যেটি আগে ঘটবে, সেই অনুযায়ীই নিয়োগের সমাপ্তি ঘটবে।
নিয়োগের অন্যান্য শর্ত নির্ধারিত হবে চুক্তিপত্রের মাধ্যমে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। জনস্বার্থ বিবেচনায় এ আদেশ জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
সম্পর্কিত খবর
অবৈধ সম্পদের দুই মামলায় সাবেক ডিবিপ্রধান হারুনের চার্জশিট…
এজলাস ত্যাগের ঘটনায় সংসদে আইনমন্ত্রীর দায়িত্বশীল আচরণের আহ্বান
জাহাজ বণ্টনে অনিয়মে চট্টগ্রাম বন্দরে চার প্রতিষ্ঠানের লাইসেন্স…
নারায়ণগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন ৬০ শিশুর হাতে স্কুল ব্যাগ…
সংসদে জামায়াত এমপির শঙ্কা: বিচারকদের এজলাস ত্যাগ কী…
শুধু সনদ নয়, দক্ষতা ও আত্মনির্ভরতাই শিক্ষার লক্ষ্য:…