দুই সপ্তাহে দ্বিতীয়বার সাবেক এমপির বাড়ি লুট, আতঙ্কে পটিয়া
চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য নজরুল ইসলামের বাসভবনে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার চোরের অভিযানের ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মকবুল শাহ মাজারসংলগ্ন ওই বাড়িতে চুরির এ ঘটনা ঘটে।
ভাগ্নে সাইফুল ইসলামের ভাষ্যমতে, মঙ্গলবার রাতে বাড়িটি ফাঁকা থাকার সুযোগ নিয়েই চোরের দল ঘরে ঢুকে পড়ে। এরপর পুরো ঘর এলোমেলো করে তারা ভেতরের আলমারি ভেঙে ফেলে। প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার, আইপিএসের ব্যাটারি, দামি পিতলের নানা সরঞ্জাম এবং জামাকাপড়সহ মূল্যবান মালামাল নিয়ে যায়। বাড়ির পুরোনো কিছু স্মৃতিচিহ্নও এ সময় নিখোঁজ হয়েছে বলে তিনি জানান।
পরিবারের সদস্য বোরহান উদ্দীন বলেন, ঘরের তালা ভেঙেই চোরেরা ভেতরে প্রবেশ করে মালামাল সঙ্গে নিয়ে গেছে। মাত্র ১৫ দিন আগেও একই ঘর থেকে একইভাবে চুরির ঘটনা ঘটেছিল। টানা দুইবার একই বাড়ি লুট হওয়ার ঘটনায় এলাকার বাসিন্দদের মধ্যে বেশ আতঙ্ক বিরাজ করছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, সাবেক এমপির বাসভবনে চুরির খবর তিনি ইতোমধ্যে পেয়েছেন। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত খবর
সরকারকেন্দ্রিক নয়, জনগণকে ঘিরে সম্পর্ক চায় ভারত: হাইকমিশনার ত্রিবেদী
তনু হত্যা মামলা: পলাতক দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ
বঙ্গভবনে রাষ্ট্রপতি ফখরুলকে অভিনন্দন জানাল ঢাকা কলেজ অ্যালামনাই
সংসদে স্বীকার, ৫৫ বছরে সর্বোচ্চ ৩ হাজার ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ…
কোরিয়া ভিসা চাইছেন? ঢাকায় চালু হলো অত্যাধুনিক আবেদন কেন্দ্র
সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা: কওমি মাদরাসার জন্য ছয় শিক্ষাবোর্ড

আরও পড়ুন

দুই সপ্তাহে দ্বিতীয়বার সাবেক এমপির বাড়ি লুট, আতঙ্কে পটিয়া
চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য নজরুল ইসলামের বাসভবনে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার চোরের অভিযানের ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মকবুল শাহ মাজারসংলগ্ন ওই বাড়িতে চুরির এ ঘটনা ঘটে।
ভাগ্নে সাইফুল ইসলামের ভাষ্যমতে, মঙ্গলবার রাতে বাড়িটি ফাঁকা থাকার সুযোগ নিয়েই চোরের দল ঘরে ঢুকে পড়ে। এরপর পুরো ঘর এলোমেলো করে তারা ভেতরের আলমারি ভেঙে ফেলে। প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার, আইপিএসের ব্যাটারি, দামি পিতলের নানা সরঞ্জাম এবং জামাকাপড়সহ মূল্যবান মালামাল নিয়ে যায়। বাড়ির পুরোনো কিছু স্মৃতিচিহ্নও এ সময় নিখোঁজ হয়েছে বলে তিনি জানান।
পরিবারের সদস্য বোরহান উদ্দীন বলেন, ঘরের তালা ভেঙেই চোরেরা ভেতরে প্রবেশ করে মালামাল সঙ্গে নিয়ে গেছে। মাত্র ১৫ দিন আগেও একই ঘর থেকে একইভাবে চুরির ঘটনা ঘটেছিল। টানা দুইবার একই বাড়ি লুট হওয়ার ঘটনায় এলাকার বাসিন্দদের মধ্যে বেশ আতঙ্ক বিরাজ করছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, সাবেক এমপির বাসভবনে চুরির খবর তিনি ইতোমধ্যে পেয়েছেন। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত খবর
সরকারকেন্দ্রিক নয়, জনগণকে ঘিরে সম্পর্ক চায় ভারত: হাইকমিশনার…
তনু হত্যা মামলা: পলাতক দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের…
বঙ্গভবনে রাষ্ট্রপতি ফখরুলকে অভিনন্দন জানাল ঢাকা কলেজ অ্যালামনাই
সংসদে স্বীকার, ৫৫ বছরে সর্বোচ্চ ৩ হাজার ৭০০…
কোরিয়া ভিসা চাইছেন? ঢাকায় চালু হলো অত্যাধুনিক আবেদন…