ডবলমুরিংয়ে ১২ কেজি গাঁজাসহ গাড়িসহ দুই মাদক কারবারি আটক
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সন্দ্বীপের বাউরিয়া এলাকার সৌরভ চৌধুরী (৩২) এবং কুমিল্লার চৌদ্দগ্রামের গাংরার মো. মেহেরাবুল আলম চৌধুরী ওরফে অর্নব (২১)। ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর আলমের নির্দেশনায় এসআই সোহাগ রানাসহ একটি টিম এই অভিযানে অংশ নেয়। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৬-৮৩০৬ নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার দুই ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পর্কিত খবর
বিমানবন্দরে ৭৫ লাখের সোনা উদ্ধার, গ্রেপ্তার দুই চোরাকারবারি
ছাদভিত্তিক সোলারে বিশেষ সুবিধা, প্রতি ইউনিটে ১০.৫০ টাকা প্রণোদনা
সম্পদের হিসাব না দিলে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়া উচিত নয়:…
চট্টগ্রাম বন্দরে ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ির পার্টস উদ্ধার
মেহেদীবাগে বাসি রুটি বিক্রি: দুই হোটেলকে ৩৭ হাজার টাকা জরিমানা
দুর্জয়ের স্ত্রীসহ ৩ জনের বিপুল সম্পদের হিসাব চেয়েছে দুদক

আরও পড়ুন

ডবলমুরিংয়ে ১২ কেজি গাঁজাসহ গাড়িসহ দুই মাদক কারবারি আটক
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সন্দ্বীপের বাউরিয়া এলাকার সৌরভ চৌধুরী (৩২) এবং কুমিল্লার চৌদ্দগ্রামের গাংরার মো. মেহেরাবুল আলম চৌধুরী ওরফে অর্নব (২১)। ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর আলমের নির্দেশনায় এসআই সোহাগ রানাসহ একটি টিম এই অভিযানে অংশ নেয়। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৬-৮৩০৬ নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার দুই ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পর্কিত খবর
বিমানবন্দরে ৭৫ লাখের সোনা উদ্ধার, গ্রেপ্তার দুই চোরাকারবারি
ছাদভিত্তিক সোলারে বিশেষ সুবিধা, প্রতি ইউনিটে ১০.৫০ টাকা…
সম্পদের হিসাব না দিলে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়া…
চট্টগ্রাম বন্দরে ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ির পার্টস…
মেহেদীবাগে বাসি রুটি বিক্রি: দুই হোটেলকে ৩৭ হাজার…
দুর্জয়ের স্ত্রীসহ ৩ জনের বিপুল সম্পদের হিসাব চেয়েছে…