চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৪১, উদ্ধার বিপুল ইয়াবা-গাঁজা
চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই সময় পুলিশের হাতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে, যার মধ্যে রয়েছে প্রায় ১৩ হাজার পিস ইয়াবা এবং প্রায় ২০৮ কেজি গাঁজা। অভিযানে জব্দ করা হয়েছে ১৩ লিটার দেশী মদও।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ৮৬ জনকে মাদক মামলায় আটক করা হয়েছে। এর বাইরে নিয়মিত মামলা, ওয়ারেন্ট এবং পুলিশ আইনের বিভিন্ন ধারায় বাকিদের গ্রেফতার করা হয়েছে।
মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া ১১ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় এবং ২২টি নতুন মামলা দায়ের করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে অবৈধ ইটভাটা বন্ধ ও কৃষিজমির মাটি ব্যবহারে নিষেধাজ্ঞা
সার্ক কৃষি কেন্দ্রের হাল ধরলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. গোলাম…
সাড়ে ১০ ঘণ্টার অভিযানে চট্টগ্রামে নিষিদ্ধ যুবলীগের দুই কর্মী গ্রেফতার
গণতন্ত্রেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব: আইপিইউ সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী
ঢাকা থেকে লক্কড়-ঝক্কড় বাস অপসারণ: জব্দ করা হবে অনুপযুক্ত গাড়ি
চাপাতি ও রিকশা চুরি: আদাবরে গ্রেফতার হলেন ছিনতাইকারী চক্রের ৬…

আরও পড়ুন

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৪১, উদ্ধার বিপুল ইয়াবা-গাঁজা
চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই সময় পুলিশের হাতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে, যার মধ্যে রয়েছে প্রায় ১৩ হাজার পিস ইয়াবা এবং প্রায় ২০৮ কেজি গাঁজা। অভিযানে জব্দ করা হয়েছে ১৩ লিটার দেশী মদও।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ৮৬ জনকে মাদক মামলায় আটক করা হয়েছে। এর বাইরে নিয়মিত মামলা, ওয়ারেন্ট এবং পুলিশ আইনের বিভিন্ন ধারায় বাকিদের গ্রেফতার করা হয়েছে।
মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া ১১ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় এবং ২২টি নতুন মামলা দায়ের করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে অবৈধ ইটভাটা বন্ধ ও কৃষিজমির মাটি ব্যবহারে…
সার্ক কৃষি কেন্দ্রের হাল ধরলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী…
সাড়ে ১০ ঘণ্টার অভিযানে চট্টগ্রামে নিষিদ্ধ যুবলীগের দুই…
গণতন্ত্রেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব: আইপিইউ সঙ্গে সাক্ষাতে…
ঢাকা থেকে লক্কড়-ঝক্কড় বাস অপসারণ: জব্দ করা হবে…
চাপাতি ও রিকশা চুরি: আদাবরে গ্রেফতার হলেন ছিনতাইকারী…