সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
আগামী সেপ্টেম্বর মাসে দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হচ্ছে না। সব ধরনের জ্বালানি তেলের মূল্য বর্তমান অবস্থায় অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশনা জানিয়ে আগামী সোমবারের মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী মাসে ভোক্তা পর্যায়ে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম বর্তমান হারেই বহাল থাকবে। ফলে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে। এর আগে গত ১ জুন ডিজেল ছাড়া অন্যান্য জ্বালানি তেলের দাম লিটার প্রতি ৫ টাকা বাড়ানো হলেও জুলাই ও আগস্ট মাসে তা স্থিতিশীল ছিল।
সাধারণত বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমা-বাড়ার ওপর ভিত্তি করে প্রতি মাসে দেশের ভোক্তা পর্যায়ে তেলের বিক্রয়মূল্য সমন্বয় করে থাকে জ্বালানি বিভাগ। তবে চলতি প্রেক্ষাপটে সাধারণ মানুষের স্বার্থ বিবেচনা করে নতুন করে দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
সরকারি টাকার অপচয় বন্ধে প্রকল্প অনুমোদনে চার শর্ত
তেজগাঁও থানায় নতুন ওসি মুনিরুজ্জামান, ডিএমপিতে ৪ পরিদর্শকের রদবদল
পুরান ঢাকায় ডিএসসিসির অভিযান: দখলমুক্ত ফুটপাত ও পরিচ্ছন্নতা নিশ্চিত
নতুন পে-স্কেলে সচিবালয় কর্মচারীদের আর্থিক স্বস্তি, প্রধানমন্ত্রীকে অভিনন্দন
জেনেভা ক্যাম্পের শীর্ষ দুই সন্ত্রাসীসহ ১৫ জন আটক, বিপুল অস্ত্র…
বাঁশখালীতে বন্যাদুর্গতদের পাশে আরব আমিরাত, সহায়তা পেল ১৫শ’ পরিবার

আরও পড়ুন

সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
আগামী সেপ্টেম্বর মাসে দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হচ্ছে না। সব ধরনের জ্বালানি তেলের মূল্য বর্তমান অবস্থায় অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশনা জানিয়ে আগামী সোমবারের মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী মাসে ভোক্তা পর্যায়ে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম বর্তমান হারেই বহাল থাকবে। ফলে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে। এর আগে গত ১ জুন ডিজেল ছাড়া অন্যান্য জ্বালানি তেলের দাম লিটার প্রতি ৫ টাকা বাড়ানো হলেও জুলাই ও আগস্ট মাসে তা স্থিতিশীল ছিল।
সাধারণত বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমা-বাড়ার ওপর ভিত্তি করে প্রতি মাসে দেশের ভোক্তা পর্যায়ে তেলের বিক্রয়মূল্য সমন্বয় করে থাকে জ্বালানি বিভাগ। তবে চলতি প্রেক্ষাপটে সাধারণ মানুষের স্বার্থ বিবেচনা করে নতুন করে দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
সরকারি টাকার অপচয় বন্ধে প্রকল্প অনুমোদনে চার শর্ত
তেজগাঁও থানায় নতুন ওসি মুনিরুজ্জামান, ডিএমপিতে ৪ পরিদর্শকের…
পুরান ঢাকায় ডিএসসিসির অভিযান: দখলমুক্ত ফুটপাত ও পরিচ্ছন্নতা…
নতুন পে-স্কেলে সচিবালয় কর্মচারীদের আর্থিক স্বস্তি, প্রধানমন্ত্রীকে অভিনন্দন
জেনেভা ক্যাম্পের শীর্ষ দুই সন্ত্রাসীসহ ১৫ জন আটক,…
বাঁশখালীতে বন্যাদুর্গতদের পাশে আরব আমিরাত, সহায়তা পেল ১৫শ’…