ফ্যামিলি কার্ডের নীতিমালা জারি, সুবিধা বঞ্চিত হবেন যেসব পরিবার
সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ এর খসড়া চূড়ান্ত করেছে। এর মাধ্যমে দেশের দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হবে। এই কর্মসূচির আওতায় প্রায় ২ কোটি নারী পরিবার প্রধানকে সরাসরি জিটুপি পদ্ধতিতে মাসিক নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।
ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক—এই মতবাদকে ভিত্তি ধরে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী একটি মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ার লক্ষ্যে এবং সমন্বিত ডিজিটাল সামাজিক নিরাপত্তা কাঠামো শক্তিশালী করতে এই পদক্ষেপ নেওয়া হলো। এর ফলে পূর্বে চালু হওয়া পরীক্ষামূলক কর্মসূচিটি এখন আরও বৃহত্তর পরিসরে বাস্তবায়ন করা সম্ভব হবে।
সুবিধাভোগী নির্বাচনে স্বচ্ছতা আনতে নীতিমালায় একটি ‘নেগেটিভ লিস্ট’ বা বহির্ভূত তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে চাকরিরত নারী পরিবার প্রধানরা এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এই সুবিধা পাবেন না। এছাড়া সরকার নির্ধারিত পিএমটি স্কোরের ঊর্ধ্বসীমার চেয়ে বেশি স্কোর পাওয়া পরিবারগুলোও ফ্যামিলি কার্ডের আওতায় আসতে পারবে না।
সম্পর্কিত খবর
দেশের ১৪৯৮ স্পট নিয়ে নতুন পর্যটন মহাপরিকল্পনা ও নীতিমালা প্রণয়ন
সকালে ৬ হাজার, বিকেলে ১২ হাজার! বিমানভাড়া নিয়ে সংসদে আলোচনা
চট্টগ্রামে ভেজাল দুধ কারখানায় অভিযান, সাড়ে ৪ লাখ জরিমানা
নামাজ, কুরআন ও হাদিস এখন এক প্ল্যাটফর্মে, চালু হলো ‘প্রিয়…
থার্ড টার্মিনাল সচল করতে ৯০০ কোটি টাকা বরাদ্দ অত্যাবশ্যকীয়: বিমানমন্ত্রী
গুম মামলায় ক্ষমতাশালীরাও রেহাই পাবেন না: আইনমন্ত্রীর ঘোষণা

আরও পড়ুন

ফ্যামিলি কার্ডের নীতিমালা জারি, সুবিধা বঞ্চিত হবেন যেসব পরিবার
সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ এর খসড়া চূড়ান্ত করেছে। এর মাধ্যমে দেশের দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হবে। এই কর্মসূচির আওতায় প্রায় ২ কোটি নারী পরিবার প্রধানকে সরাসরি জিটুপি পদ্ধতিতে মাসিক নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।
ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক—এই মতবাদকে ভিত্তি ধরে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী একটি মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ার লক্ষ্যে এবং সমন্বিত ডিজিটাল সামাজিক নিরাপত্তা কাঠামো শক্তিশালী করতে এই পদক্ষেপ নেওয়া হলো। এর ফলে পূর্বে চালু হওয়া পরীক্ষামূলক কর্মসূচিটি এখন আরও বৃহত্তর পরিসরে বাস্তবায়ন করা সম্ভব হবে।
সুবিধাভোগী নির্বাচনে স্বচ্ছতা আনতে নীতিমালায় একটি ‘নেগেটিভ লিস্ট’ বা বহির্ভূত তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে চাকরিরত নারী পরিবার প্রধানরা এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এই সুবিধা পাবেন না। এছাড়া সরকার নির্ধারিত পিএমটি স্কোরের ঊর্ধ্বসীমার চেয়ে বেশি স্কোর পাওয়া পরিবারগুলোও ফ্যামিলি কার্ডের আওতায় আসতে পারবে না।
সম্পর্কিত খবর
দেশের ১৪৯৮ স্পট নিয়ে নতুন পর্যটন মহাপরিকল্পনা ও…
সকালে ৬ হাজার, বিকেলে ১২ হাজার! বিমানভাড়া নিয়ে…
চট্টগ্রামে ভেজাল দুধ কারখানায় অভিযান, সাড়ে ৪ লাখ…
নামাজ, কুরআন ও হাদিস এখন এক প্ল্যাটফর্মে, চালু…
থার্ড টার্মিনাল সচল করতে ৯০০ কোটি টাকা বরাদ্দ…