ধানমন্ডিতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে দাঁত দিয়ে কাটলে যুবকের মৃত্যু

প্রাইম বার্তা অনলাইন
৩০ আগস্ট ২০২৬ ১:৩৯ এএম
ধানমন্ডিতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে দাঁত দিয়ে কাটলে যুবকের মৃত্যু

রাজধানীর ধানমন্ডি এলাকায় বিদ্যুতের তার চুরির সময় অভিনব এক ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক। শনিবার সন্ধ্যায় মধুবাজারে তার ছিঁড়তে না পেরে দাঁত দিয়ে কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

নিহতের নাম মো. রাসেল (২২)। তিনি নরসিংদীর মাধবদী উপজেলার বাসিন্দা এবং মোহাম্মদপুরের রায়েরবাজারে পরিবারের সাথে ভাড়া থাকতেন। তার বাবার দাবি, তিনি সাধারণত রাস্তায় বেলুন ও ফুল বিক্রি করতেন। ধানমন্ডি থানার এসআই মো. ফারুক খান জানান, স্থানীয়দের সহায়তায় রাসেলকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, চুরির উদ্দেশ্যে রাসেল প্রথমে হাত দিয়ে তারটি ছিঁড়ার চেষ্টা করেন। কিন্তু হাত দিয়ে কাজ না হওয়ায় পরে দাঁত দিয়ে সেটি কাটতে গেলে এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর ধারণা, বিদ্যুতের তারটি তামার তৈরি হওয়ায় তিনি হয়তো মুখ দিয়েই তা ছিঁড়তে চেয়েছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...