কবরের মতো কক্ষে ৬১ দিন: স্বরাষ্ট্রমন্ত্রীর গুমের অভিজ্ঞতা
রাজধানীর জাতীয় জাদুঘরে শনিবার (২৯ আগস্ট) আয়োজিত ‘মায়ের ডাক’ অনুষ্ঠানে নিজের চোখে দেখা গুমের ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অপহরণকারীদের হাতে ৬১ দিন আটক থাকার সেই করুণ স্মৃতি বর্ণনা করতে গিয়ে তিনি জানান, কীভাবে দিনের আলো দেখা যায়নি, চোখ বেঁধে শিলংয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে মাত্র এক সেকেন্ডের জন্য ক্যামেরার সামনে নিজের পরিচয় দিতে হয়েছিল।
তিনি জানান, সেই দুঃসময়ে তাকে মাত্র ৮ ফুট বাই ৪ ফুটের একটি সংকীর্ণ কক্ষে রাখা হয়েছিল, যা ছিল কবরের মতোই। সেখানে মেঝেতে একটি কম্বল ও পাতলা বালিশ ছাড়া আর কিছুই ছিল না। দুর্গন্ধযুক্ত সেই কক্ষে বিষাক্ত পোকামাকড় আতঙ্ক তৈরি করত। চোখের সামনে অন্ধকার থাকায় নখ দিয়ে দেয়ালে দাগ কেটে তিনি দিন গুনতেন এবং শুধু নাশতা আসলেই বুঝতে পারতেন সকাল হয়েছে।
হৃদরোগে স্টেন্টিং ও কিডনির জটিলতা থাকা সত্ত্বেও তাকে ওই পরিবেশে রাখা হয়। তিনি কথা দিয়েছিলেন, মৃত্যু হলে তার মরদেহ পরিবারের কাছে ফেরত দিতে। সেই অমানবিক অভিজ্ঞতা থেকে বেঁচে ফিরে আজ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্পর্কিত খবর
২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় গ্রেফতার ৭৫৯ জন, শীর্ষে মিরপুর
বিমানবন্দর সুরক্ষায় আট সদস্যের কমিটি, নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী
আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী আমির খসরু
গভীর রাতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, অটোচালক আহত
নির্বাচনের এক মাস পেরিয়েও সুইডেনে সরকার গঠনে অচলাবস্থা জারি
চাকরিতে ফিরতে চায় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, পিলখানা তদন্ত প্রকাশের দাবি

আরও পড়ুন

কবরের মতো কক্ষে ৬১ দিন: স্বরাষ্ট্রমন্ত্রীর গুমের অভিজ্ঞতা
রাজধানীর জাতীয় জাদুঘরে শনিবার (২৯ আগস্ট) আয়োজিত ‘মায়ের ডাক’ অনুষ্ঠানে নিজের চোখে দেখা গুমের ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অপহরণকারীদের হাতে ৬১ দিন আটক থাকার সেই করুণ স্মৃতি বর্ণনা করতে গিয়ে তিনি জানান, কীভাবে দিনের আলো দেখা যায়নি, চোখ বেঁধে শিলংয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে মাত্র এক সেকেন্ডের জন্য ক্যামেরার সামনে নিজের পরিচয় দিতে হয়েছিল।
তিনি জানান, সেই দুঃসময়ে তাকে মাত্র ৮ ফুট বাই ৪ ফুটের একটি সংকীর্ণ কক্ষে রাখা হয়েছিল, যা ছিল কবরের মতোই। সেখানে মেঝেতে একটি কম্বল ও পাতলা বালিশ ছাড়া আর কিছুই ছিল না। দুর্গন্ধযুক্ত সেই কক্ষে বিষাক্ত পোকামাকড় আতঙ্ক তৈরি করত। চোখের সামনে অন্ধকার থাকায় নখ দিয়ে দেয়ালে দাগ কেটে তিনি দিন গুনতেন এবং শুধু নাশতা আসলেই বুঝতে পারতেন সকাল হয়েছে।
হৃদরোগে স্টেন্টিং ও কিডনির জটিলতা থাকা সত্ত্বেও তাকে ওই পরিবেশে রাখা হয়। তিনি কথা দিয়েছিলেন, মৃত্যু হলে তার মরদেহ পরিবারের কাছে ফেরত দিতে। সেই অমানবিক অভিজ্ঞতা থেকে বেঁচে ফিরে আজ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্পর্কিত খবর
২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় গ্রেফতার ৭৫৯ জন,…
বিমানবন্দর সুরক্ষায় আট সদস্যের কমিটি, নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী
আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী…
গভীর রাতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ,…
নির্বাচনের এক মাস পেরিয়েও সুইডেনে সরকার গঠনে অচলাবস্থা…
চাকরিতে ফিরতে চায় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, পিলখানা তদন্ত…