কড়াইল বস্তিতে কবুতরের খামারে বিপুল মাদক, গ্রেফতার ৩
রাজধানীর কড়াইল বস্তি এলাকায় কবুতর পালন ও সমিতি পরিচালনার আড়ালে একটি বড় মাদকের কারবার চালানোর খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- মো. রানা (৩৮), ওই এলাকার কথিত মাদক ব্যবসায়ী ‘কবুতর মমিনের’ স্ত্রী নুরুন্নাহার (৪০) এবং মো. আশরাদুল ইসলাম (২৮)। তাদের হেফাজত থেকে ৬১০ গ্রাম হেরোইন, ২৫৩টি ইয়াবা ট্যাবলেট, বিদেশি মদ, গাঁজা এবং মাদক বিক্রির আয় বলে সন্দেহ করা ৪৩ লাখ ৬ হাজার ১৪০ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় প্রধান আসামি মমিন পালিয়ে যেতে সক্ষম হয়।

ডিএনসির উপ-পরিচালক মো. রাজিউর রহমান জানান, দীর্ঘদিন ধরে তারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন সম্পন্ন করে এ ব্যবসা পরিচালনা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের অপরাধের কথা স্বীকার করেছে। একই অভিযানে মাদক সেবনরত অবস্থায় আরও চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
কড়াইল বস্তিতে কবুতরের খামারে বিপুল মাদক, গ্রেফতার ৩
রাজধানীর কড়াইল বস্তি এলাকায় কবুতর পালন ও সমিতি পরিচালনার আড়ালে একটি বড় মাদকের কারবার চালানোর খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- মো. রানা (৩৮), ওই এলাকার কথিত মাদক ব্যবসায়ী ‘কবুতর মমিনের’ স্ত্রী নুরুন্নাহার (৪০) এবং মো. আশরাদুল ইসলাম (২৮)। তাদের হেফাজত থেকে ৬১০ গ্রাম হেরোইন, ২৫৩টি ইয়াবা ট্যাবলেট, বিদেশি মদ, গাঁজা এবং মাদক বিক্রির আয় বলে সন্দেহ করা ৪৩ লাখ ৬ হাজার ১৪০ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় প্রধান আসামি মমিন পালিয়ে যেতে সক্ষম হয়।

ডিএনসির উপ-পরিচালক মো. রাজিউর রহমান জানান, দীর্ঘদিন ধরে তারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন সম্পন্ন করে এ ব্যবসা পরিচালনা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের অপরাধের কথা স্বীকার করেছে। একই অভিযানে মাদক সেবনরত অবস্থায় আরও চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…