দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়ার সম্ভাবনা, জারি সতর্ক সংকেত

প্রাইম বার্তা অনলাইন
২৯ আগস্ট ২০২৬ ৮:৪৯ এএম
দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়ার সম্ভাবনা, জারি সতর্ক সংকেত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে আগামী শনিবার দুপুর পর্যন্ত বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই ঝড় আঘাত হানার আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত বুলেটিনে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে এই বাতাস প্রবাহিত হবে। এ কারণে এসব অঞ্চলের সব অভ্যন্তরীণ নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এই পরিস্থিতিতে নদীপথে চলাচলকারী সব ধরনের নৌযানকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে যাত্রী ও পণ্য পরিবহনে ঝুঁকি এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে আবহাওয়া অফিস।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...