সাবেক স্ত্রীর পরকীয়ায় জড়িয়ে প্রবাসীকে কুপিয়ে আহত, গ্রেফতার ২

প্রাইম বার্তা অনলাইন
২৯ আগস্ট ২০২৬ ৪:৩৫ এএম
সাবেক স্ত্রীর পরকীয়ায় জড়িয়ে প্রবাসীকে কুপিয়ে আহত, গ্রেফতার ২

রাজধানীর মোহাম্মদপুরে প্রবাসী যুবক লস্কর হৃদয়কে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। পারিবারিক কোন্দল বা আর্থিক বিবাদ নয়, এই হামলার মূলে রয়েছে পূর্বঘটিত প্রেমের সম্পর্ক ও পরকীয়ার বিষয়টি।

শুক্রবার (২৮ আগস্ট) মোহাম্মদপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা। এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, আটক দুইজন হলেন শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লাল। তারা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

পুলিশ কর্মকর্তা জানান, নির্যাতনের শিকার হৃদয় কয়েক বছর আগে এক নারীকে বিয়ে করেন। পরে ওই নারী স্থানীয় কিশোর গ্যাং লিডার ক্যাপ্টেন মুন্নার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং পালিয়ে গিয়ে তাকে বিয়ে করেন। এরপর হৃদয় সৌদি আরবে চলে যান। দীর্ঘ তিন বছর পর হৃদয় ও তার সাবেক ওই স্ত্রীর মধ্যে গোপনে যোগাযোগ হয়। বিষয়টি টের পেয়ে মুন্না হৃদয়কে ফোন করে তার স্ত্রীর সাথে কথা বলতে নিষেধ করেন এবং হুমকি দেন।

সম্প্রতি ছুটিতে দেশে আসেন হৃদয়। এই খবর পেয়ে মুন্না তাকে ডেকে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। বর্তমানে তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হৃদয়ের বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। মামলায় মুন্না, রাসেল ওরফে আন্ডা রাসেল, বিল্লাল ওরফে কালা বিল্লাল ও সাইফুলসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...