রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫৫৪, উদ্ধার বিপুল মাদক
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে মিরপুর বিভাগে ১৭৪ জন, ওয়ারি বিভাগে ৮৫ জন, উত্তরা বিভাগে ৬১ জন, মতিঝিল বিভাগে ৫৭ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, গুলশান বিভাগে ৪৭ জন, লালবাগ বিভাগে ৩২ জন, রমনা বিভাগে ৩১ জন, সিটিটিসি বিভাগে ৭ জন এবং গোয়েন্দা বিভাগে ৪ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ৫ হাজার ৪৪৫ পিস ইয়াবা, ৩১ কেজি ২০০ গ্রাম গাঁজা, ২০ বোতল সিরাপ, ২১টি মোবাইলফোন, ৮টি ব্যাংক কার্ড ও ১৪৬টি সিম কার্ড উদ্ধার করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৩০টি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও আলামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫৫৪, উদ্ধার বিপুল মাদক
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে মিরপুর বিভাগে ১৭৪ জন, ওয়ারি বিভাগে ৮৫ জন, উত্তরা বিভাগে ৬১ জন, মতিঝিল বিভাগে ৫৭ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, গুলশান বিভাগে ৪৭ জন, লালবাগ বিভাগে ৩২ জন, রমনা বিভাগে ৩১ জন, সিটিটিসি বিভাগে ৭ জন এবং গোয়েন্দা বিভাগে ৪ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ৫ হাজার ৪৪৫ পিস ইয়াবা, ৩১ কেজি ২০০ গ্রাম গাঁজা, ২০ বোতল সিরাপ, ২১টি মোবাইলফোন, ৮টি ব্যাংক কার্ড ও ১৪৬টি সিম কার্ড উদ্ধার করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৩০টি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও আলামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…