পটিয়ায় এক রাতে দুই সিএনজি চুরি, শিকল কেটে লুট চক্রের সন্দেহ
চট্টগ্রামের পটিয়ায় এক অভাবনীয় ঘটনায় একই রাতে মাত্র ১০০ গজের ব্যবধানে দুটি সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় দুই চালকের বাড়ি থেকে এই চুরির ঘটনা ঘটে। শুক্রবার সকালে উঠে গাড়ি দেখতে না পেয়ে হতবাক হয়ে যান মো. ফরিদ ও মো. কাইছার নামের ওই দুই চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গ্যাস নেওয়ার কথা ভেবে বৃহস্পতিবার রাতে দুই চালকই তাদের গাড়ি বাড়ির বাইরে বা উঠানে রেখে ঘুমিয়ে পড়েন। কাইছার জানান, ব্যাংকের ঋণ নিয়ে প্রায় এক বছর আগে গাড়িটি কেনেন তিনি। গাড়ি হারিয়ে তিনি এখন দিশেহারা। অন্যদিকে ফরিদ তার গাড়ি শিকল দিয়ে চারটি তালা লাগিয়ে রেখেছিলেন, তবুও চোরেরা তা কেটে গাড়ি নিয়ে যায়। স্থানীয়দের ধারণা, কোনো সংঘবদ্ধ চক্র রাতে মোটরসাইকেল নিয়ে ওই এলাকায় ঘোরাফেরা করে এ ঘটনা ঘটিয়েছে।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিক উল্লাহ বলেন, খবর পেয়ে শুক্রবার সকালেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আশপাশের কোনো সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি ক্ষতিগ্রস্ত দুই চালক।
সম্পর্কিত খবর
স্ত্রী চলে যাওয়ার পরদিন কর্ণফুলীর ভাড়া বাসায় স্বামীর ঝুলন্ত লাশ
শেরেবাংলা নগরে উঠছে নতুন সচিবালয়, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদিত
মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি: সৌদি রাষ্ট্রদূতের কাছে জবাব চাইলো ঢাকা
ফটিকছড়ির পোলট্রি ফার্মে কাজের সময় বিদ্যুতাঘাতে প্রাণ গেল যুবকের
বাংলাদেশের সম্প্রীতির নজির বিশ্বে নেই: রমনায় রাষ্ট্রপতি ফখরুল
ভাইকে ভর্তি করাতে এসে ডাক্তার সেজেছিল যুবক, ঢামেকে আটক

পটিয়ায় এক রাতে দুই সিএনজি চুরি, শিকল কেটে লুট চক্রের সন্দেহ
চট্টগ্রামের পটিয়ায় এক অভাবনীয় ঘটনায় একই রাতে মাত্র ১০০ গজের ব্যবধানে দুটি সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় দুই চালকের বাড়ি থেকে এই চুরির ঘটনা ঘটে। শুক্রবার সকালে উঠে গাড়ি দেখতে না পেয়ে হতবাক হয়ে যান মো. ফরিদ ও মো. কাইছার নামের ওই দুই চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গ্যাস নেওয়ার কথা ভেবে বৃহস্পতিবার রাতে দুই চালকই তাদের গাড়ি বাড়ির বাইরে বা উঠানে রেখে ঘুমিয়ে পড়েন। কাইছার জানান, ব্যাংকের ঋণ নিয়ে প্রায় এক বছর আগে গাড়িটি কেনেন তিনি। গাড়ি হারিয়ে তিনি এখন দিশেহারা। অন্যদিকে ফরিদ তার গাড়ি শিকল দিয়ে চারটি তালা লাগিয়ে রেখেছিলেন, তবুও চোরেরা তা কেটে গাড়ি নিয়ে যায়। স্থানীয়দের ধারণা, কোনো সংঘবদ্ধ চক্র রাতে মোটরসাইকেল নিয়ে ওই এলাকায় ঘোরাফেরা করে এ ঘটনা ঘটিয়েছে।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিক উল্লাহ বলেন, খবর পেয়ে শুক্রবার সকালেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আশপাশের কোনো সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি ক্ষতিগ্রস্ত দুই চালক।
সম্পর্কিত খবর
স্ত্রী চলে যাওয়ার পরদিন কর্ণফুলীর ভাড়া বাসায় স্বামীর…
শেরেবাংলা নগরে উঠছে নতুন সচিবালয়, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদিত
মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি: সৌদি রাষ্ট্রদূতের কাছে জবাব…
ফটিকছড়ির পোলট্রি ফার্মে কাজের সময় বিদ্যুতাঘাতে প্রাণ গেল…
বাংলাদেশের সম্প্রীতির নজির বিশ্বে নেই: রমনায় রাষ্ট্রপতি ফখরুল
ভাইকে ভর্তি করাতে এসে ডাক্তার সেজেছিল যুবক, ঢামেকে…