চট্টগ্রামের পটিয়ায় শিকল কেটে চুরি দুই সিএনজি অটোরিকশা

প্রাইম বার্তা অনলাইন
২৯ আগস্ট ২০২৬ ৫:৫৬ এএম
চট্টগ্রামের পটিয়ায় শিকল কেটে চুরি দুই সিএনজি অটোরিকশা

চট্টগ্রামের পটিয়ায় এক রাতের ব্যবধানে মাত্র ১০০ গজের মধ্যে দুটি সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম গ্রামীণ ব্যাংক সড়ক এলাকায় পৃথক দুই বাড়ি থেকে এসব গাড়ি চুরি হয়। স্থানীয়দের ধারণা, কোনো সংঘবদ্ধ চক্র এই চুরির ঘটনা ঘটিয়েছে।

বৃহস্পতিবার রাতে সিএনজি বাইরে রেখে ঘুমিয়ে পড়েন চালক মো. ফরিদ ও মো. কাইছার। শুক্রবার সকালে ঘুম ভাঙলে তারা দেখতে পান তাদের অটোরিকশা আর নেই। ফরিদ জানান, তিনি চারটি তালা ও শিকল দিয়ে গাড়িটি বেঁধে রেখেছিলেন, তবুও চোরেরা সেগুলো কেটে গাড়ি নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় এলাকায় কয়েকজন অপরিচিত ব্যক্তি মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করতে দেখা গেছে।

এক বছর আগে ব্যাংকের ঋণ নিয়ে অটোরিকশা কেনা কাইছার এখন চরম দুশ্চিন্তায় ভুগছেন। খবর পেয়ে পটিয়া থানার এসআই শফিক উল্লাহ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে, তবে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...