পটিয়ায় শিকল কেটে দুই সিএনজি চুরি, শত গজের মধ্যে আতঙ্ক
চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে অভিনব কায়দায় দুটি সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। মাত্র ১০০ গজের ব্যবধানে অবস্থিত দুই চালকের বাড়ি থেকে একই রাতে এই চুরির ঘটনা ঘটে। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে গাড়ির চাবি ও গ্যাস সিলিন্ডারসহ চোরেরা অটোরিকশা দুটি নিয়ে যায়।
ভুক্তভোগী মো. কাইছার ও মো. ফরিদ জানান, তারা রাতে গাড়ি পার্কিং করে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে কাইছার দেখেন তার অটোরিকশাটি নেই। এক বছর আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি গাড়িটি কেনেন। অন্যদিকে ফরিদ তার বসতবাড়ির উঠানে অটোরিকশাটি চারটি তালা ও শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন। তবুও চোরেরা শিকল কেটে গাড়িটি নিয়ে যায়। স্থানীয়দের সন্দেহ, কয়েকজন অপরিচিত মোটরসাইকেল আরোহী রাতভর ওই এলাকায় ঘোরাফেরা করায় তারাই এই চুরির সাথে জড়িত থাকতে পারে।

খবর পেয়ে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিক উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, আশপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও তদন্ত শুরু হয়েছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
পটিয়ায় শিকল কেটে দুই সিএনজি চুরি, শত গজের মধ্যে আতঙ্ক
চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে অভিনব কায়দায় দুটি সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। মাত্র ১০০ গজের ব্যবধানে অবস্থিত দুই চালকের বাড়ি থেকে একই রাতে এই চুরির ঘটনা ঘটে। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে গাড়ির চাবি ও গ্যাস সিলিন্ডারসহ চোরেরা অটোরিকশা দুটি নিয়ে যায়।
ভুক্তভোগী মো. কাইছার ও মো. ফরিদ জানান, তারা রাতে গাড়ি পার্কিং করে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে কাইছার দেখেন তার অটোরিকশাটি নেই। এক বছর আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি গাড়িটি কেনেন। অন্যদিকে ফরিদ তার বসতবাড়ির উঠানে অটোরিকশাটি চারটি তালা ও শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন। তবুও চোরেরা শিকল কেটে গাড়িটি নিয়ে যায়। স্থানীয়দের সন্দেহ, কয়েকজন অপরিচিত মোটরসাইকেল আরোহী রাতভর ওই এলাকায় ঘোরাফেরা করায় তারাই এই চুরির সাথে জড়িত থাকতে পারে।

খবর পেয়ে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিক উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, আশপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও তদন্ত শুরু হয়েছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…