চট্টগ্রামে সংঘবদ্ধ চোরের হানা, ঘুমের মধ্যে উধাও দুই সিএনজি

প্রাইম বার্তা অনলাইন
২৯ আগস্ট ২০২৬ ৩:২৮ এএম
চট্টগ্রামে সংঘবদ্ধ চোরের হানা, ঘুমের মধ্যে উধাও দুই সিএনজি

চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা মাত্র ১০০ গজের ব্যবধানে দুটি সিএনজিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যায়। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে গ্রামীণ ব্যাংক সড়ক এলাকায় একই পাড়ায় ঘটে এই চুরির ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা ও সিএনজি চালক মো. ফরিদ ও মো. কাইছার বৃহস্পতিবার রাতে নিজ নিজ গাড়ি বাড়ির সামনে রেখে ঘুমিয়ে পড়েন। সকালে গ্যাস নেওয়ার উদ্দেশ্যে ঘুম থেকে উঠলে তারা গাড়ি দুটি খুঁজে পান না। কাইছার জানান, ব্যাংকের ঋণ নিয়ে প্রায় এক বছর আগে এই গাড়িটি কেনেন, যা এখন তার একমাত্র আয়ের উৎস। গাড়িটি চুরি হওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন।

অন্যদিকে, ফরিদ তার অটোরিকশাটি উঠানে রাখলেও চারটি তালা ও শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন। তবুও চোরেরা শিকল কেটে গাড়িটি নিয়ে যায়। এলাকাবাসী সন্দেহ করছেন, ওই রাতে দেখা কয়েকজন অপরিচিত মোটরসাইকেল আরোহীর সঙ্গে এই চক্রটির সম্পৃক্ততা থাকতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিক উল্লাহ। তিনি জানান, সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে, তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...