ডিগ্রি নয়, মানুষ হতে হলে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ
কেবল ডিগ্রি অর্জন করলেই প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়, তার সঙ্গে অবশ্যই মানবিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ থাকতে হবে। শুক্রবার চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বই মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে মন্তব্য করে ডিসি জাহিদ বলেন, যে শিক্ষা অসহায় মানুষের পাশে দাঁড়াতে, বড়দের সম্মান করতে এবং ছোটদের ভালোবাসতে শেখায় না, সেই শিক্ষা রাষ্ট্রের উন্নতিতে ভূমিকা রাখতে পারে না। তিনি আরও বলেন, বই এমন একটি মাধ্যম, যা আমাদের অতীত জানতে, বর্তমান বোঝার এবং ভবিষ্যৎ নির্মাণে সহায়তা করে।
এসময় তরুণ প্রজন্মের উদ্দেশ্যে এই কর্মকর্তা বলেন, বিশ্বব্যাপী তীব্র প্রতিযোগিতার এই যুগে টিকে থাকতে হলে দক্ষ ও যোগ্য হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলেই জাতি এগিয়ে যাবে। অনুষ্ঠানে কর্মসূচিতে অংশ নিয়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সম্পর্কিত খবর
যাত্রাবাড়ী থানা হাজত থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে গ্রেফতার
পটিয়ায় এক রাতে পাশাপাশি বাড়ি থেকে চুরি দুই অটোরিকশা
স্ত্রীর সাবেক স্বামীর সঙ্গে গোপন প্রণয়, কুপিয়ে আহত করা হলো…
পটিয়ায় রাতের অন্ধকারে অটোরিকশা চুরি, দুশ্চিন্তায় চালকরা
সাবেক স্ত্রীর পরকীয়ায় জড়িয়ে প্রবাসী হৃদয়কে কুপালো কিশোর গ্যাং, গ্রেফতার…
সাবেক স্ত্রীর সঙ্গে সম্পর্ক: প্রবাসীকে কুপিয়ে আহত, গ্রেফতার ২

ডিগ্রি নয়, মানুষ হতে হলে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ
কেবল ডিগ্রি অর্জন করলেই প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়, তার সঙ্গে অবশ্যই মানবিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ থাকতে হবে। শুক্রবার চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বই মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে মন্তব্য করে ডিসি জাহিদ বলেন, যে শিক্ষা অসহায় মানুষের পাশে দাঁড়াতে, বড়দের সম্মান করতে এবং ছোটদের ভালোবাসতে শেখায় না, সেই শিক্ষা রাষ্ট্রের উন্নতিতে ভূমিকা রাখতে পারে না। তিনি আরও বলেন, বই এমন একটি মাধ্যম, যা আমাদের অতীত জানতে, বর্তমান বোঝার এবং ভবিষ্যৎ নির্মাণে সহায়তা করে।
এসময় তরুণ প্রজন্মের উদ্দেশ্যে এই কর্মকর্তা বলেন, বিশ্বব্যাপী তীব্র প্রতিযোগিতার এই যুগে টিকে থাকতে হলে দক্ষ ও যোগ্য হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলেই জাতি এগিয়ে যাবে। অনুষ্ঠানে কর্মসূচিতে অংশ নিয়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সম্পর্কিত খবর
যাত্রাবাড়ী থানা হাজত থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে…
পটিয়ায় এক রাতে পাশাপাশি বাড়ি থেকে চুরি দুই…
স্ত্রীর সাবেক স্বামীর সঙ্গে গোপন প্রণয়, কুপিয়ে আহত…
পটিয়ায় রাতের অন্ধকারে অটোরিকশা চুরি, দুশ্চিন্তায় চালকরা
সাবেক স্ত্রীর পরকীয়ায় জড়িয়ে প্রবাসী হৃদয়কে কুপালো কিশোর…
সাবেক স্ত্রীর সঙ্গে সম্পর্ক: প্রবাসীকে কুপিয়ে আহত, গ্রেফতার…