সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ: ২৪ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন
যশোর সেনানিবাসে আয়োজিত ‘বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০২৬’-এর শিরোপা জয় করেছে ২৪ পদাতিক ডিভিশন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এই আসরের আয়োজন করা হয়।
গত ২২ আগস্ট শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চল থেকে আসা মোট ১৪টি দল অংশগ্রহণ করে। টানা কয়েক দিনের লড়াইয়ের পর রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে ৬৬ পদাতিক ডিভিশন। এছাড়া ব্যক্তিগত পর্যায়ে ১৯ পদাতিক ডিভিশনের ল্যান্স করপোরাল মো. হোসেন আলী শ্রেষ্ঠ খেলোয়াড় এবং আয়োজক ৫৫ পদাতিক ডিভিশনের শান্ত সাহেব শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হন।
সমাপনী অনুষ্ঠানে ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও যশোর এরিয়া কমান্ডার, সেনাসদর ও যশোর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় সেনাসদস্যরা মুষ্টিযুদ্ধের বিভিন্ন ইভেন্টে নিজেদের সাহসিকতা ও দক্ষতা প্রদর্শন করেন।
সম্পর্কিত খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, সেতু মেরামতে নাকাল হাজার যাত্রী
বিদ্যুতের ঘাটতি: আজ সন্ধ্যায় ঢাকায় সবচেয়ে বেশি লোডশেডিং
গুমকে সবচেয়ে ভয়ংকর অপরাধ বললেন প্রধানমন্ত্রী তারেক, স্মরণ করলেন আয়নাঘরের
পর্যটকবান্ধব সৈকত গড়তে নতুন উদ্যোগে পতেঙ্গার সৌন্দর্যায়ন
গুম প্রতিকার আইনে প্রতিটি ভুক্তভোগীর বিচার পাওয়ার নিশ্চয়তা: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম প্রতিকার আইনে সব ভুক্তভোগী বিচার পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ: ২৪ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন
যশোর সেনানিবাসে আয়োজিত ‘বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০২৬’-এর শিরোপা জয় করেছে ২৪ পদাতিক ডিভিশন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এই আসরের আয়োজন করা হয়।
গত ২২ আগস্ট শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চল থেকে আসা মোট ১৪টি দল অংশগ্রহণ করে। টানা কয়েক দিনের লড়াইয়ের পর রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে ৬৬ পদাতিক ডিভিশন। এছাড়া ব্যক্তিগত পর্যায়ে ১৯ পদাতিক ডিভিশনের ল্যান্স করপোরাল মো. হোসেন আলী শ্রেষ্ঠ খেলোয়াড় এবং আয়োজক ৫৫ পদাতিক ডিভিশনের শান্ত সাহেব শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হন।
সমাপনী অনুষ্ঠানে ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও যশোর এরিয়া কমান্ডার, সেনাসদর ও যশোর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় সেনাসদস্যরা মুষ্টিযুদ্ধের বিভিন্ন ইভেন্টে নিজেদের সাহসিকতা ও দক্ষতা প্রদর্শন করেন।
সম্পর্কিত খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, সেতু মেরামতে নাকাল হাজার যাত্রী
বিদ্যুতের ঘাটতি: আজ সন্ধ্যায় ঢাকায় সবচেয়ে বেশি লোডশেডিং
গুমকে সবচেয়ে ভয়ংকর অপরাধ বললেন প্রধানমন্ত্রী তারেক, স্মরণ…
পর্যটকবান্ধব সৈকত গড়তে নতুন উদ্যোগে পতেঙ্গার সৌন্দর্যায়ন
গুম প্রতিকার আইনে প্রতিটি ভুক্তভোগীর বিচার পাওয়ার নিশ্চয়তা:…