যুক্তরাজ্যের সহযোগিতায় শাহজালালে বিমান নিরাপত্তার দক্ষতা বাড়ল

প্রাইম বার্তা অনলাইন
২৮ আগস্ট ২০২৬ ৫:৪১ এএম
যুক্তরাজ্যের সহযোগিতায় শাহজালালে বিমান নিরাপত্তার দক্ষতা বাড়ল

দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ব্যবস্থাপনায় এবং ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের (ডিএফটি) এভিয়েশন সিকিউরিটি সুপারভাইজার ট্রেনিং-এ সারাদেশের বিভিন্ন বিমানবন্দরের এভসেক সুপারভাইজার ও কর্মকর্তারা অংশ নেন।

প্রশিক্ষণে নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা এবং তদারকি দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল বলেছেন, পরিবর্তনশীল নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মকর্তাদের দক্ষতা ও জ্ঞান নিয়মিত আপডেট করা আবশ্যক। তিনি নিরাপত্তার পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়নের ওপরও গুরুত্ব আরোপ করেন এবং ব্রিটিশ হাইকমিশন ও ডিএফটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের কাউন্সেলর রায়ান ডানকানসন বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিমান নিরাপত্তায় সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন, যা দেশের বিমান নিরাপত্তা অবকাঠামো আরও জোরদার করতে সহায়তা করবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...