আইনশৃঙ্খলা নিয়ে তীব্র সমালোচনা, ৬৪ জেলায় ৬৪ মন্ত্রী চান রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বর্তমান সরকারের আইনশৃঙ্খলা ও জ্বালানি খাতের ব্যর্থতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কঠোর সমালোচনা করেছেন।
আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যাকে বাগড়ম্বর আখ্যা দিয়ে রুমিন ফারহানা বলেন, সাধারণ মানুষের অনুভূতিতে জেলাভিত্তিক প্রশাসনের জন্য প্রতিটি জেলায় একজন করে স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে ভালো হতো। তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ প্রশ্নবিদ্ধ। এছাড়াও জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির কথা তুলে ধরে তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের পরিস্থিতি এমন যে মানুষ বলছে ‘টুকু আসে, টুকু যায়’।
সরকারের অগ্রগতির প্রতিশ্রুতির বিপরীতে বাস্তবতা তুলে ধরে এই সাংসদ জানান, নতুন কর্মসংস্থান সৃষ্টির বদলে ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন এবং প্রায় নয়শ’ কারখানা বন্ধ হয়ে গেছে। বাজার ব্যবস্থার দুরবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, সবজির দাম ৮০ টাকার নিচে নেই, ডিম ও চালের দাম বাড়তির ধারায়। টিসিবির লাইনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে।
সম্পর্কিত খবর
স্ত্রীর পরকীয়া নিয়ে বিরোধ, প্রবাসী হৃদয়কে কুপিয়ে আহত করলেন মুন্না
পটিয়ায় এক রাতে ১০০ গজের মধ্যে দুই সিএনজি চুরি, শিকল…
মানুষ হতে শিক্ষার পাশাপাশি দরকার দেশপ্রেম ও মূল্যবোধ: ডিসি জাহিদ
মালয়েশিয়ায় শ্রমবাজার খুলছে, বিনামূল্যে যাবে ১০ হাজার কর্মী
সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ: ২৪ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন
পটিয়ায় ১০০ গজের ব্যবধানে একরাতে চুরি দুই সিএনজি, সন্দেহ সংঘবদ্ধ…

আরও পড়ুন

আইনশৃঙ্খলা নিয়ে তীব্র সমালোচনা, ৬৪ জেলায় ৬৪ মন্ত্রী চান রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বর্তমান সরকারের আইনশৃঙ্খলা ও জ্বালানি খাতের ব্যর্থতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কঠোর সমালোচনা করেছেন।
আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যাকে বাগড়ম্বর আখ্যা দিয়ে রুমিন ফারহানা বলেন, সাধারণ মানুষের অনুভূতিতে জেলাভিত্তিক প্রশাসনের জন্য প্রতিটি জেলায় একজন করে স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে ভালো হতো। তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ প্রশ্নবিদ্ধ। এছাড়াও জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির কথা তুলে ধরে তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের পরিস্থিতি এমন যে মানুষ বলছে ‘টুকু আসে, টুকু যায়’।
সরকারের অগ্রগতির প্রতিশ্রুতির বিপরীতে বাস্তবতা তুলে ধরে এই সাংসদ জানান, নতুন কর্মসংস্থান সৃষ্টির বদলে ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন এবং প্রায় নয়শ’ কারখানা বন্ধ হয়ে গেছে। বাজার ব্যবস্থার দুরবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, সবজির দাম ৮০ টাকার নিচে নেই, ডিম ও চালের দাম বাড়তির ধারায়। টিসিবির লাইনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে।
সম্পর্কিত খবর
স্ত্রীর পরকীয়া নিয়ে বিরোধ, প্রবাসী হৃদয়কে কুপিয়ে আহত…
পটিয়ায় এক রাতে ১০০ গজের মধ্যে দুই সিএনজি…
মানুষ হতে শিক্ষার পাশাপাশি দরকার দেশপ্রেম ও মূল্যবোধ:…
মালয়েশিয়ায় শ্রমবাজার খুলছে, বিনামূল্যে যাবে ১০ হাজার কর্মী
সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ: ২৪ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন
পটিয়ায় ১০০ গজের ব্যবধানে একরাতে চুরি দুই সিএনজি,…