পতেঙ্গায় মিয়ানমারগামী সিমেন্ট ও সার আটক, গ্রেপ্তার ৬ পাচারকারী
চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট ও রাসায়নিক সার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় পাচারকাজে জড়িত থাকা ছয়জনকে আটক করা হয়েছে। বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ড পূর্বাঞ্চলের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা বিশেষ অভিযানে নামে। বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় তল্লাশি চালানো হয়। এসময় দুটি সন্দেহজনক কার্গো বোট থেকে আনুমানিক ১৫ লাখ টাকার এক হাজার বস্তা সিমেন্ট এবং ২৮০ বস্তা রাসায়নিক সার উদ্ধার করা হয়।
জব্দ করা এসব মালামাল ও বোটসহ আটক ছয়জনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু করেছে কোস্টগার্ড। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম আরও জানান, দেশের সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে মদপানে মাতলামি, ভ্রাম্যমাণ আদালতে যুবকের ১৫ দিনের জেল
চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ হারালেন পথচারী
মজুরি কোনো দয়া নয়, শ্রমিকের মৌলিক অধিকার: শ্রম সংস্কার কমিশন
ভূমি মন্ত্রী মিনুর দাবি, দুইশ’ বছর ধরেই ভূমি ব্যবস্থায় অনিয়ম…
ইজিবাইক-রিকশার জন্য আলাদা লেন ও চার্জিং স্টেশনের দাবি
বোয়ালখালীতে খালে ভ্যানচালকের লাশ, গভীর রাতে মাছ ধরতে যেতেন

আরও পড়ুন

পতেঙ্গায় মিয়ানমারগামী সিমেন্ট ও সার আটক, গ্রেপ্তার ৬ পাচারকারী
চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট ও রাসায়নিক সার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় পাচারকাজে জড়িত থাকা ছয়জনকে আটক করা হয়েছে। বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ড পূর্বাঞ্চলের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা বিশেষ অভিযানে নামে। বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় তল্লাশি চালানো হয়। এসময় দুটি সন্দেহজনক কার্গো বোট থেকে আনুমানিক ১৫ লাখ টাকার এক হাজার বস্তা সিমেন্ট এবং ২৮০ বস্তা রাসায়নিক সার উদ্ধার করা হয়।
জব্দ করা এসব মালামাল ও বোটসহ আটক ছয়জনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু করেছে কোস্টগার্ড। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম আরও জানান, দেশের সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে মদপানে মাতলামি, ভ্রাম্যমাণ আদালতে যুবকের ১৫ দিনের…
চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ হারালেন পথচারী
মজুরি কোনো দয়া নয়, শ্রমিকের মৌলিক অধিকার: শ্রম…
ভূমি মন্ত্রী মিনুর দাবি, দুইশ’ বছর ধরেই ভূমি…
ইজিবাইক-রিকশার জন্য আলাদা লেন ও চার্জিং স্টেশনের দাবি
বোয়ালখালীতে খালে ভ্যানচালকের লাশ, গভীর রাতে মাছ ধরতে…