ভূমি মন্ত্রী মিনুর দাবি, দুইশ’ বছর ধরেই ভূমি ব্যবস্থায় অনিয়ম চলে আসছে
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, দেশের ভূমি ব্যবস্থাপনা নিয়ে মানুষের দীর্ঘদিনের ভোগান্তি রয়েছে। তিনি বলেন, ব্রিটিশ ও পাকিস্তান আমল থেকে চলে আসা এই প্রথার কারণে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। তবে বর্তমান সরকার এই ধারণা পাল্টাতে কাজ করছে। এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
রাজশাহী-২ আসনের এই সংসদ সদস্য ও সাবেক মেয়র বলেন, বরেন্দ্র অঞ্চলের মানুষ জঙ্গল সাফ করে জমি আবাদ উপযোগী করেছে এবং পানির অপ্রতুলতা দূর করতে দিঘি ও পুকুর খনন করেছে। এটি এলাকার একটি গৌরবময় ইতিহাস। তিনি উল্লেখ করেন, অতীতে ভূমি মন্ত্রণালয় নিয়ে মানুষের মধ্যে খুব খারাপ ধারণা ছিল।
দায়িত্ব নেওয়ার ছয় মাসের মূল্যায়নের বিষয়ে মন্ত্রী বলেন, তারা প্রধানমন্ত্রীর ১০০ দিনের কর্মসূচির আওতায় মাঠ পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিতে কাজ করছেন। এই মন্ত্রণালয় নিয়ে জনমনে বিরূপ ধারণা দূর করে জনগণের আস্থা অর্জন করাই তাদের মূল লক্ষ্য। তিনি আরও জানান, অতীতে এই খাতে ব্যাপক জমি দখল ও অনিয়ম হয়েছে।
সম্পর্কিত খবর
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, কমবে ব্যবসায়ীদের ভোগান্তি
বিশেষ চাহিদাসম্পন্নদের ডাকে সাড়া, দাবি বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর
জে-৩০ জুনিয়র টেনিসে একক শিরোপা জিতল থাইল্যান্ডের লিকুল ও চীনের…
স্বাধীনতার পর দুর্গাপূজায় এবারই সর্বোচ্চ অনুদান: সাখাওয়াত
শাহজালাল বিমানবন্দরে লাগেজের নিরাপত্তায় যুক্ত হলো ৩২ ক্যামেরা ও ১৮…
সৌদি আরবে বছরে ৩৫৬ ফাঁসির রেকর্ড, বেশিরভাগই বিদেশি নাগরিক

আরও পড়ুন

ভূমি মন্ত্রী মিনুর দাবি, দুইশ’ বছর ধরেই ভূমি ব্যবস্থায় অনিয়ম চলে আসছে
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, দেশের ভূমি ব্যবস্থাপনা নিয়ে মানুষের দীর্ঘদিনের ভোগান্তি রয়েছে। তিনি বলেন, ব্রিটিশ ও পাকিস্তান আমল থেকে চলে আসা এই প্রথার কারণে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। তবে বর্তমান সরকার এই ধারণা পাল্টাতে কাজ করছে। এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
রাজশাহী-২ আসনের এই সংসদ সদস্য ও সাবেক মেয়র বলেন, বরেন্দ্র অঞ্চলের মানুষ জঙ্গল সাফ করে জমি আবাদ উপযোগী করেছে এবং পানির অপ্রতুলতা দূর করতে দিঘি ও পুকুর খনন করেছে। এটি এলাকার একটি গৌরবময় ইতিহাস। তিনি উল্লেখ করেন, অতীতে ভূমি মন্ত্রণালয় নিয়ে মানুষের মধ্যে খুব খারাপ ধারণা ছিল।
দায়িত্ব নেওয়ার ছয় মাসের মূল্যায়নের বিষয়ে মন্ত্রী বলেন, তারা প্রধানমন্ত্রীর ১০০ দিনের কর্মসূচির আওতায় মাঠ পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিতে কাজ করছেন। এই মন্ত্রণালয় নিয়ে জনমনে বিরূপ ধারণা দূর করে জনগণের আস্থা অর্জন করাই তাদের মূল লক্ষ্য। তিনি আরও জানান, অতীতে এই খাতে ব্যাপক জমি দখল ও অনিয়ম হয়েছে।
সম্পর্কিত খবর
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, কমবে ব্যবসায়ীদের ভোগান্তি
বিশেষ চাহিদাসম্পন্নদের ডাকে সাড়া, দাবি বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর
জে-৩০ জুনিয়র টেনিসে একক শিরোপা জিতল থাইল্যান্ডের লিকুল…
স্বাধীনতার পর দুর্গাপূজায় এবারই সর্বোচ্চ অনুদান: সাখাওয়াত
শাহজালাল বিমানবন্দরে লাগেজের নিরাপত্তায় যুক্ত হলো ৩২ ক্যামেরা…
সৌদি আরবে বছরে ৩৫৬ ফাঁসির রেকর্ড, বেশিরভাগই বিদেশি…