ঢাকার তিন বস্তি পুনর্বাসনে ১০ হাজার কোটি টাকা দেবে চীন
রাজধানীর প্রধান তিনটি বস্তির জন্য বড় সুখবর এনেছে চীন। দেশটি গুলশান ও ঢাকা-১৭ এলাকার করাইল, সাততলা এবং ভাসানটেক বস্তির আধুনিকায়ন প্রকল্পে প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মত হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সাথে সাক্ষাতে বাংলাদেশে নিয়োজিত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই প্রতিশ্রুতি দেন।
বৈঠক সূত্রে জানা যায়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে প্রস্তাবটি চীনের কাছে পাঠানো হয়েছিল। চীন সরকার প্রস্তাবটি গ্রহণ করেছে এবং একবারে পুরো অর্থ দেওয়া সম্ভব না হলেও অগ্রাধিকার ভিত্তিতে ধাপে ধাপে এই বিনিয়োগ সম্পন্ন করবে বলে জানিয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য আধুনিক আবাসন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রকল্পের আওতায় ২০ তলা ভবন নির্মাণ করা হবে যেখানে প্রতি ইউনিটের আকার হবে ৬০০ থেকে সাড়ে ৬০০ বর্গফুট। এই আবাসন প্রকল্পে বস্তিবাসীদের মাসিক ভাড়া দিতে হবে না, তবে বিদ্যুৎ ও পানির খরচ বহন করতে হবে। এটি বাস্তবায়িত হলে বস্তির বাসিন্দারা যেমন আধুনিক সুযোগ সুবিধা পাবেন, তেমনি রাজধানীর দৃশ্যমান অবকাঠামোতেও ইতিবাচক পরিবর্তন আসবে।
সম্পর্কিত খবর
কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
ডেঙ্গু ঠেকাতে মাইকিং ও খুতবায় বক্তব্যের নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকার শেয়ারবাজারে সূচকের সামান্য উত্থান, পিছিয়ে গেল লেনদেন
৭ নভেম্বর রাজধানীতে ৫০ হাজার গ্রাম পুলিশের মহাসমাবেশ, প্রধান অতিথি…
মধ্য বাড্ডায় ৩০০ শিক্ষার্থীর সড়ক অবরোধ, ১৫ মিনিটেই ফিরে আসে…
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: জাহেদ

আরও পড়ুন

ঢাকার তিন বস্তি পুনর্বাসনে ১০ হাজার কোটি টাকা দেবে চীন
রাজধানীর প্রধান তিনটি বস্তির জন্য বড় সুখবর এনেছে চীন। দেশটি গুলশান ও ঢাকা-১৭ এলাকার করাইল, সাততলা এবং ভাসানটেক বস্তির আধুনিকায়ন প্রকল্পে প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মত হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সাথে সাক্ষাতে বাংলাদেশে নিয়োজিত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই প্রতিশ্রুতি দেন।
বৈঠক সূত্রে জানা যায়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে প্রস্তাবটি চীনের কাছে পাঠানো হয়েছিল। চীন সরকার প্রস্তাবটি গ্রহণ করেছে এবং একবারে পুরো অর্থ দেওয়া সম্ভব না হলেও অগ্রাধিকার ভিত্তিতে ধাপে ধাপে এই বিনিয়োগ সম্পন্ন করবে বলে জানিয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য আধুনিক আবাসন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রকল্পের আওতায় ২০ তলা ভবন নির্মাণ করা হবে যেখানে প্রতি ইউনিটের আকার হবে ৬০০ থেকে সাড়ে ৬০০ বর্গফুট। এই আবাসন প্রকল্পে বস্তিবাসীদের মাসিক ভাড়া দিতে হবে না, তবে বিদ্যুৎ ও পানির খরচ বহন করতে হবে। এটি বাস্তবায়িত হলে বস্তির বাসিন্দারা যেমন আধুনিক সুযোগ সুবিধা পাবেন, তেমনি রাজধানীর দৃশ্যমান অবকাঠামোতেও ইতিবাচক পরিবর্তন আসবে।
সম্পর্কিত খবর
কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন…
ডেঙ্গু ঠেকাতে মাইকিং ও খুতবায় বক্তব্যের নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকার শেয়ারবাজারে সূচকের সামান্য উত্থান, পিছিয়ে গেল লেনদেন
৭ নভেম্বর রাজধানীতে ৫০ হাজার গ্রাম পুলিশের মহাসমাবেশ,…
মধ্য বাড্ডায় ৩০০ শিক্ষার্থীর সড়ক অবরোধ, ১৫ মিনিটেই…
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার:…