রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬০, মিরপুরে সর্বোচ্চ

প্রাইম বার্তা অনলাইন
২৭ আগস্ট ২০২৬ ১:৪০ পিএম
রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬০, মিরপুরে সর্বোচ্চ

রাজধানীজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই অভিযানের অংশ হিসেবে বিভিন্ন অপরাধে মোট ৫৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে ৪৬টি মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী বিস্তারিত তথ্য জানান। তিনি জানান, মহানগরের বিভিন্ন বিভাগের মধ্যে মিরপুর বিভাগে সবচেয়ে বেশি ১৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তেজগাঁও বিভাগে ৯২ জন, উত্তরায় ৭৪ জন, মতিঝিলে ৬৩ জন, ওয়ারীতে ৫৪ জন, গুলশানে ৫২ জন, রমনায় ৪৫ জন, লালবাগে ৩০ জন এবং গোয়েন্দা বিভাগের অভিযানে চারজনকে আটক করা হয়।

অভিযানকালে পুলিশের হাতে উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে ১৪ হাজার ৬৭৮ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা ও ২১ লিটার দেশীয় মদ। এছাড়া পাঁচটি মোবাইল ফোন এবং একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...