চট্টগ্রামে মদপানে মাতলামি, ভ্রাম্যমাণ আদালতে যুবকের ১৫ দিনের জেল
চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক সেবন করে মাতলামির দায়ে মো. আরাফাত (৩০) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চরণদ্বীপ সৈয়দ নগর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে রাতেই বোয়ালখালী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় এই সাজা প্রদান করেন।
দণ্ডিত আরাফাত খরণদ্বীপ গ্রামের মজিব বলির ছেলে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, আদালতের আদেশের পর বৃহস্পতিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
পটিয়ায় এক রাতে দুই বাড়ি থেকে শিকল কেটে চুরি দুই…
সাবেক স্ত্রীর প্রেমিকের হামলার শিকার প্রবাসী, মোহাম্মদপুরে গ্রেফতার ২
রাশেদ খানের দাবি, জামায়াতের চেয়ে আওয়ামী লীগের অপরাধ লঘু
রেকর্ড সময়ে মেরামত, কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ এখন শুধু পথচারীদের
জুলাইয়ের ইতিহাস চর্চা, পটিয়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘জুলাইকে জানি’ কুইজ
রাজধানীতে ৬ বছরের শিশু ধর্ষণ: প্রতিবেশী যুবক গ্রেফতার

আরও পড়ুন

চট্টগ্রামে মদপানে মাতলামি, ভ্রাম্যমাণ আদালতে যুবকের ১৫ দিনের জেল
চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক সেবন করে মাতলামির দায়ে মো. আরাফাত (৩০) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চরণদ্বীপ সৈয়দ নগর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে রাতেই বোয়ালখালী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় এই সাজা প্রদান করেন।
দণ্ডিত আরাফাত খরণদ্বীপ গ্রামের মজিব বলির ছেলে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, আদালতের আদেশের পর বৃহস্পতিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
পটিয়ায় এক রাতে দুই বাড়ি থেকে শিকল কেটে…
সাবেক স্ত্রীর প্রেমিকের হামলার শিকার প্রবাসী, মোহাম্মদপুরে গ্রেফতার…
রাশেদ খানের দাবি, জামায়াতের চেয়ে আওয়ামী লীগের অপরাধ…
রেকর্ড সময়ে মেরামত, কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ এখন শুধু…
জুলাইয়ের ইতিহাস চর্চা, পটিয়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘জুলাইকে জানি’…