মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেফতার
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় এই অভিযানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতরা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থান থেকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের মধ্যে যাদের আটক করা হয়েছে তারা হলেন— মো. আশিক (৩১), মো. জিয়াউল হক (২৯), মো. রাব্বী (২১), মিজানুর রহমান (২৪), সাইফ উদ্দিন (২৮), এনামুল (২৬), ইমন (২৩), ফুয়াদ বিন খলিল (১৯), মো. ইমন সরকার (২৮), মো. জিহাদ শিকদার (২০), মো. রিহাদ হাসান (১৯), মো. সিয়াম আহম্মেদ মিশা (২০), মো. বাহাদুর শিকদার (২৭), মো. ইমতিয়াজ তুহিন (২৮), মো. মিজান উদ্দিন (৩১), মো. মাসুদ (৪২), মো. পারভেজ (২৬), মো. নাসির (৫২), মো. আমীর (২৬), মো. রুবেল (২৬), মো. আব্দুল মতিন (৫০), নাসির (৩২), মো. রফিক (৩৩), সোলাইমান (২৬), শুভ চন্দ্র (২৬), মোস্তাকিম (২৪), রিপন (৩০), মনির (৩০), মো. রাজু (৩০), হাবিবুল্লাহ বাহার আরিফ (৩৬), হাসান চকিদার (৩১), মো. সাইদুল হক (৪৮), শরীফ আহম্মেদ নাহিফ (২৪), কামরুজ্জামান কনক (২৪), জান্নাতুল নাঈম (২৪), মো. রাতুল (২৩), আবু সাঈদ (২৬), শাহিন (২১), মো. মোশারফ (৩০), মো. রাসেল (২৫), মোছা. সাথী (২০), পারভেজ (২৮), মো. ইমরান পারভেজ (২২), মো. মাসুম (৩০), মো. মেহেদী হাসান জনি (২০), মো. আবির হোসেন (২৪), সোহেল রানা (৩৫), মনা মিয়া, মো. হৃদয় গাজী (২১) এবং মো. আজিজুল ইসলাম হাওলাদার (৩৩)। এছাড়াও আটক করা হয়েছে আইনের সাথে সংঘাতে জড়িত চারজন শিশুকে।
জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

