চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা, ২৫০০ ইয়াবাসহ গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
২৬ আগস্ট ২০২৬ ৬:০৮ এএম
চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা, ২৫০০ ইয়াবাসহ গ্রেফতার

রাজধানীর দক্ষিণ পীরেরবাগ এলাকায় পুলিশের চেকপোস্ট এড়িয়ে পালানোর চেষ্টাকালে ২৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. কামরান ওরফে রেজা (৩০)। সোমবার দিবাগত রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, সোমবার রাতে দক্ষিণ পীরেরবাগ ভাঙ্গা ব্রিজ সংলগ্ন রাস্তায় নিয়মিত চেকপোস্ট বসায় মিরপুর মডেল থানা পুলিশ। এসময় পুলিশের থামার সংকেত উপেক্ষা করে একটি মোটরসাইকেল দ্রুত পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ২৫০০ পিস ইয়াবা পাওয়া যায় এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে এর আগেও মাদক আইনে মামলা রয়েছে বলে জানা গেছে। বর্তমানে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...