ত্রয়োদশ সংসদ: মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন

প্রাইম বার্তা অনলাইন
২৫ আগস্ট ২০২৬ ৯:৪৯ এএম
ত্রয়োদশ সংসদ: মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গত সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সংসদীয় কার্যক্রমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই।

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে এ দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এছাড়া বিকল্প হিসেবে দায়িত্ব পালনের তালিকায় আছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন ড. আব্দুল মঈন খান এবং তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে আফরোজা খানমের। তিনি অনুপস্থিত থাকলে দায়িত্ব পালন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন মন্ত্রী আন্দালিভ রহমান এবং তার অনুপস্থিতিতে এ দায়িত্ব সামলাবেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...