বিজ্ঞাপন

ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি: চার ফার্মেসিকে জরিমানা ১ লাখ

প্রাইম বার্তা অনলাইন
২৫ আগস্ট ২০২৬ ৮:৩৬ এএম
ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি: চার ফার্মেসিকে জরিমানা ১ লাখ

ফটিকছড়িতে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চারটি ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে এই অনিয়মের জন্য ওই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে চারটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাজারে এই অভিযান পরিচালনা করেন। এ সময় ওষুধের মেয়াো, সংরক্ষণ ব্যবস্থা এবং বিক্রয়ের কাগজপত্র তল্লাশ করে এসব অনিয়ম ধরা পড়ে।

বিজ্ঞাপন

জরিমানার টাকার মধ্যে রাকিব ফার্মেসিকে ১০ হাজার, করিম ক্লিনিক ফার্মেসিকে ২০ হাজার, করিম ড্রাগ হাউসকে ৫০ হাজার এবং জনসেবা ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ জানান, স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...